ষষ্ঠ সেমিস্টারের প্রথম দিনের ক্লাস।

rasel72

আসসালামু আলাইকুম, 

সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন৷ আমিও ভালো আছি৷ আবারও হাজির হয়ে গেলাম আমার আরেকটা নতুন পোষ্ট আপনাদের সাথে শেয়ার করার জন্য৷ আজকে আমি আমার কলেজের ক্লাসের বিষয়ে কিছু কথা শেয়ার করব৷ চলুন শুরু করি- 

দেখতে দেখতে আমি পঞ্চম সেমিস্টার শেষ করে ষষ্ঠ সেমিস্টারের উঠে গিয়েছি।  কিছু দিন দূর্গা পূজার ছুটি শেষ করে আজ থেকে আমাদের কলেজে ষষ্ঠ সেমিস্টারের ক্লাস শুরু হয়েছে। গতকালকেই আমি বাসা থেকে চলে এসেছি৷ আজকে সকালে রুটিন অনুযায়ী আমি কলেজের পোশাক পড়ে রেডি হয়ে আমার সাইকেলটা নিয়ে কলেজের উদ্দেশ্যে রওনা হলাম।কলেজে গিয়ে আমার সাইকেলটা গ্যারেজে রেখে দিলাম। এরপর আমাদের যেখানে ক্লাস হওয়ার কথা সেই রুমে গেলাম। গিয়ে দেখি কেউই এখনও আসে নাই। 

পুরো ক্লাস রুম ফাঁকা ছিল,  কিছুটা সময় পর আমার কয়েকজন বন্ধু আসল। প্রথম ক্লাসের সময় চলে যাচ্ছে তবুও কোনো স্যার ক্লাসে আসল না৷ আমি আবার স্যারকে ফোন দিলাম। স্যার বললো আজকে প্রথম দিন যেহেতু যাওয়া হলো না, এর পরের দিন থেকে রেগুলার ক্লাস নিবেনে৷ অগত্যা আমরা স্যারের কথা মেনে নিলাম৷ প্রথম দিনেই প্রথম ক্লাসটা হলো না। এরপর দ্বিতীয় ক্লাসে আমাদের একজন ম্যাম আসলেন, তিনি তার ক্লাসটা যতা সময়ে নিলেন এবং আমাদেরকে একটা অধ্যায় বোঝায়ে দিয়ে গেলেন। মেডামের ক্লাস টাইম শেষ হলে ম্যাম চলে গেলেন। 

তৃতীয় পিরিয়ডের ক্লাস ছিল আমাদের ডিপার্টমেন্টের একজন স্যারের, কিন্তু ডিপার্টমেন্টে গিয়ে তাকে খুজে পেলাম না৷ আমরা মোট ৮ জন ছিলাম। সবাই বললো আজকে যেহেতু বেশি ছাত্র-ছাত্রী আসে নাই, তাই আর ক্লাস না করে চলে যেতে। এজন্য আমরা কিছুটা সময় কলেজ ক্যাম্পাসে ঘুরাঘুরি করে যে যার মতো বাসায় চলে আসলাম।  আজকে প্রথম দিনে একটা ক্লাস ভালো মতো হয়েছে৷ ছাত্র-ছাত্রী বেশি থাকলে হয়ত আরও কয়েকটা ক্লাস হতো। তবে পরবর্তী দিন থেকে আশা করি সব ক্লাসগুলোই হবে।  



কলেজ থেকে বেরিয়ে আমি বই কেনার জন্য ইসলামিয়া গলিতে চলে গেলাম।  সেখানে গিয়ে আমি আমার ষষ্ঠ সেমিস্টারের নতুন বই কিনলাম। সবগুলো বইয়ের মোট দাম নিলো ৯৫০ টাকা। বইগুলো কিনে নিয়ে আমি বাসায় চলে আসলাম। এভাবেই ষষ্ঠ সেমিস্টারের প্রথম দিনের ক্লাসগুলো কেটে গেল।  সবাই ভালো থাকবপন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে আমার নতুন কোনো পোষ্ট নিয়ে। 

সবাইকে অনেক ধন্যবাদ আমার আজকের পোষ্টটা পড়ার জন্য। 

Comments

shariarr
Congratulations, your post has been curated by @shariarr

Pink Yellow Flash Sale Watercolor Background Animated Instagram Post (800 × 500 px).gif

please Vote for @shariarr serey witness
jakaria
প্রথম প্রথম একটু এমন ই হবে। সবাই ঠিক মত ক্লাসে এসে না।