রিভিশন দেওয়ার কোনো বিকল্প নাই।
এডমিশন জীবনে এসে একটা পড়া বা বিষয় একবার পড়ে শুধু রেখে দিলেই হবে না। সেরাকে এডমিশন হল পর্যন্ত নিয়ে যেতে হলে প্রতিনিয়ত রিভিশন এবং অনুশীলনের মধ্যে রাখতে হবে৷ তা না হলে জানা বিষয়ও সব ভুল হয়ে যাবে। বেশি বেশি অনুশীলনের ফলে বিষয়টা আমাদের খুব সহজ হয়ে যাবে এবং মনে থাকবে। যার ফলে পরবর্তীতেও দেখলে সের আমরা খুব সহজেই সমাধান করতে পারব। কিন্তু দীর্ঘ দিন না করলে সবই ভুলতে বসব। এজন্য প্রতিটা বিষয়ই গুরুত্ব সহকারে পড়তে এবং বুঝতে হবে।
আজকে আমার কোচিং এ পরিক্ষা ছিল। গতকাল রাত ১১:৩০ টার সময় আমি বাসা থেকে আসছি৷ পূরো দুইটা দিন শুধু ছুটাছুটি আর জার্নি করতেছিলাম। কলেজের কিছু কাজ করার জন্য। কাজ শেষ করে বাসায় না থেকে, কোচিং এর পরিক্ষায় শুধু অংশ গ্রহণ করার জন্য বাসায় থেকে রাতেই আবার ঢাকা চলে আসছি। এসে কোনো পড়াশুনা করতে পারি নাই। সকালে উঠেও এতোটই শরীর ক্লান্ত ছিল যে সূত্রগুলোও দেখতে পারি নাই। ওই ভাবে সকাল ৮ টায় গেলাম পরিক্ষা দিতে। গিয়ে মেটামুটি সব প্রশ্নই কমন ছিল কিন্তু দুইটা ম্যাথ শুধু সমাধান করতে পেরেছিলাম বাকিগুলো সূত্রমনে ন করতে পারার জন্য সমাধান করতে পারি নাই।
আসলে প্রিপারেশন না নিলে কখনওই ভালো পরিক্ষা আশা করা যায় না। এজন্য সব সময়ই চেষ্টটা করতেছি বেশি বেশি রিভিশন দেওয়ার জন্য। আজকের পরিক্ষা দেওয়ার পর মনটা বেশ খারাপ হয়ে গেল। আজকের মতো এতোটা খারাপ পরিক্ষা আমি আগে কখনও দেয় নাই। ইনশাআল্লাহ আগামিতে সবগুলো পরিক্ষা ভালো দেওয়ার চেষ্টটা করব।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
ধন্যবাদ।


