শীতকালীন প্রাকৃতিক দৃশ্য অংকন...

rasel72

আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহ 

 

সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। অনেক দিন পর আপনাদের মাঝে চলো আসলাম, আমার একটা নতুন ড্রইং শেয়ার করার জন্য। আজকে আমি শীতকালিন একটা দৃশ্য অংকন করেছি। শীতকালে খেজুর রস খুবই জনপ্রিয়। তাই আজকে আমি খেজুর গাছ নিয়ে একটা প্রাকৃতিক দৃশ্য অংকন করেছি। আশা করি আপনাদের সবার কাছে ভালো লাগবে। চলুন আমার ড্রইংটা শুরু করি-

শীতকালীন দৃশ্য অংকন।

 

উপকরণ -

১. পেপার।

২. পেন্সিল ২বি এবং ৬বি।

৩.রাবার।

৪.কাটার।

৫.বিভিন্ন কালার রং।

 

ধাপ-১.

প্রথমে আমি পেন্সিল দিয়ে দুই খেজুর গাছ অংকন করলাম। 

 

 

ধাপ-২.

এরপর আমি বাকি জায়গার অংশটুকু পেন্সিল দিয়ে অংকন করে নিলাম। 

 

 

ধাপ-৩.

এখন আমি নদীতে নৌকা এবং গাছের গোড়াই পাথর অংকন করলাম।

 

 

ধাপ-৪.

এখন আমি কালার করা শুরু করলাম। প্রথমে গাছের পাতাগুলো এবং দূরের মাঠে হলুদ কালার করলাম। 

 

ধাপ-৫.

এরপর আমি খেজুর গাছের পাতাগুলোর কালার করা শেষ করলাম। 

 

ধাপ-৬.

এখন গাছের গায়ের অংশটুকু কালার করলাম। 

 

ধাপ-৭.

এখন আমি নদী এবং আকাশের কালার করলাম। 

 

 

ধাপ-৮.

এরপর আমি মাঠের কিছু অংশ কালার করলাম। এরপর পাথরগুলো ও নৌকায় রং করলাম। 

 

ধাপ-৯.

এখন আমি বাকি জায়গাগুলো কালার করা শেষ করলাম। 

 

ধাপ-১০.

এখন ৬বি পেন্সিল দিয়ে সকল দাগগুলো গাঢ় করে দিলাম। 

 

ধাপ-১১. 

এখন সর্বশেষ কালার ব্যবহার করে মাঠে কিছু ঘাস দিয়ে দিলাম। 

 

 

এভাবেই ধাপে ধাপে আমি আমার আজকের ড্রইংটা শেষ করলাম। আশা করি আপনারাও আমার ড্রইংটা দেখে সকল বিষয় বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে আমার নতুন কোনো পোষ্ট নিয়ে, তত সময় ভালো থাকুন সুস্থ থাকুন। 

 

সবাইকে অনেক ধন্যবাদ আমার আজকের পোষ্টটা দেখার জন্য।

Comments