প্রথমবার রাজশাহী বিভাগ ভ্রমণ

rasel72

আসসালামু আলাইকুম, 

সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি৷ অনেক দিন পর আবারও আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আমার আরেকটা নতুন পোষ্ট নিয়ে। আজকে আমি আপনাদের সাথে রাজশাহী বিভাগে আমার প্রথমবার যাওয়ার মুহূর্ত নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের সবার কাছে ভালো লাগবে। চলুন শুরু করি৷ 

ঘুরাঘুরি করতে আমাদের সবারই ভালো লাগে।আমি সুযোগ পেলেই নতুন নতুন জায়গায় ঘুরতে চলে যায়। গত ৬ মার্চ ২০২৩. তারিখে আমি ডাক্তার দেখানোর উদ্দেশ্যে প্রথমবারের মতো রাজশাহী ভ্রমণ করলাম। এর আগে কখনও আমি রাজশাহী যায় নাই। আমি আমার ছোট খালুকে ডাক্তার দেখাতে নিয়ে যাব রাজশাহীতে এজন্য তার সাথে আমি গিয়েছিলাম। আমরা রবিবারে সকাল ৯ টার সময় কুষ্টিয়া কোর্ট স্টেশনে চলে গেলাম।  ট্রেনের টিকিট কাটার জন্য৷ অনলাইনে টিকিট পাওয়া গিয়েছিল না এজন্য যাওয়ার দিন টিকিট কাউন্টার থেকেই টিকিটটা কাটলাম। আল্লাহ তায়ালার অশেষ রহমতে আমি কাউন্টারেই টিকিট কেটে সিট পেয়েছিলাম। বর্তমানে বাংলাদেশের ট্রেনের টিকিট কাটার নতুন নিয়ম হলো এনআইডি কার্ড দিয়ে টিকিট কাটতে হবে। আমি নিয়মগুলো মেনে টিকিট কাটলাম। টিকিট কাটাট পর ট্রেনের জন্য অপেক্ষা করতেছিলাম। 

টিকিট কাটার পর।

এরপর আমরা স্টেশনে কিছুটা সময় অপেক্ষা করলাম ট্রেনের জন্য। ১০:০৬ মিনিটে ট্রেন আসল। তারপর আমরা আমাদের টিকিট অনুযায়ী নির্ধারীত সিটে গিয়ে বসলাম। তারপর আমাদের যাত্রা শুরু হলো। আমি আগে কখনও ট্রেনে এতো দূরে যাত্রা করি নাই। এটাই আমার প্রথম যাত্রা। আমাদের রাজশাহী স্টেশনে পৌঁছাতে প্রায় ৪ ঘন্টা সময় লেগেছিল। দুপুর ১ টার পর আমরা রাজশাহী পৌঁছে গিয়েছিলাম। ট্রেন থেকে নামার পর আমরা স্টেশনের প্লাটর্ফমে প্রবেশ করলাম। রাজশাহী স্টেশনটা অনেক জায়গা জুড়ে বিস্তৃত। এবং দেখতে অনেক সুন্দর।  



রাজশাহী স্টেশন।

স্টেশন থেকে বেড়িয়ে আমরা একটা অটোতে করে পপুলার ডায়াগনস্টিক সেন্টারে চলে গেলাম। যাওয়ার সময় রাস্তার পরিবেশ দেখে আমি তো অবাক। রাস্তাগুলো অনেক সুন্দর ভাবে সাজানো।রাস্তার মাঝ দিয়ে অনেক সুন্দর ভাবে লাইটিং করা। রাজশাহী স্টেশন থেকে পপুলারে যেতে ১৫/২০ মিনিট সময় লাগে। পপুলারে পৌছে আমরা যে ডাক্তার দিয়ে দেখাবো সেখানে চলে গেল লাম। ডাক্তার দেখাতে দেখাতে আমাদের রাত ১১ টা বেজে গেল।

পপুলার ডায়াগনস্টিক সেন্টার, রাজশাহী। 

প্রথমবারের মতো ডাক্তার দেখানো উপলক্ষ্যে আমি রাজশাহী বিভাগ ঘুরলাম। অনেক ভালো লাগল। তবে বেশি কোথায় ঘুরতে যেতে পারি নাই, ডাক্তার দেখাতেই অনেক রাত হয়ে গিয়েছিল। আশা করি আমার আজকের পোষ্টটা আপনাদের সবার কাছে ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে আমার নতুন কোনো পোষ্ট নিয়ে। 

সবাইকে অনেক ধন্যবাদ আমার আজকের পোষ্টটা পড়ার জন্য। 

Comments