আসসালামু আলাইকুম,
সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি, আবারও আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আমার আরেকটা নতুন পোষ্ট নিয়ে। চলুন শুরু করি-
জীবনে ঘটে যাওয়া কিছু মুহূর্ত, কিছু স্মৃতি, কিছু আবেগ, দুঃখ কষ্ট, বা ভালোবাসা কিছুই ভুলে থাকা যায় না। হয়ত কিছুটা সময়ের জন্য মন থেকে হারিয়ে গেলেও পরেই আবার মনের মাঝে এসে স্মৃতি-মুহূর্তগুলো নাড়া দিতে থাকে। হাজার চেষ্টটা করেও যেনো কিছু স্মৃতি, কষ্ট ভুলা যায় না। পৃথিবীতে ভালোবাসা শব্দটার সাথে পরিচিত নয়, এমন কিছু হয়ত খুজে পাওয়া যাবে নাহ। আবার হয়ত সবচেয়ে বেশি কষ্ট মানুষকে এই ভালোবাসা শব্দটায় দেয়। কেউ এটার জন্য নিজের জীবনটাকে শেষ করে দিচ্ছে, কেউবা, পাগল হয়ে যাচ্ছে আবার কেউ এটার জন্যই সুখে আনন্দে জীবন কাটাচ্ছে।
অদ্ভুদ এই পৃথিবীর মায়াজালে আমি যেনো আটকা পড়া এক মাকড়সা৷ না কারুর ভালোবাসায় আগলে থাকতে পারলাম, না নিজেকে শেষ করতে পারলাম, না পাগল হয়ে বেড়াতে পারলাম। সব কিছুর মাঝে একটা পাথরের মতো জীবনটাকে চালিয়ে নিয়ে যাচ্ছি। জীবনের কিছু স্মৃতি চেষ্টা করি খুবই ভুলে থাকার৷ কিন্তু মাঝে মাঝে আবারও সেই পুরানো স্মৃতি গুলো মনটাকে খারাপ করে দেয়৷ মানুষের প্রতারণায় পরে জীবনের হয়ত অনেকটা সময়ই নষ্ট করে ফেলেছি৷ ভালোবাসা শব্দটা যেনো এখন আমার কাছে, শরীরের মধ্যে গেথে যাওয়া কাটার মতো লাগে। তুলে ফেলতে পারলে যেনো শান্তি লাগবে৷ কারুর প্রতি এখন আর কোনো ভালোবাসার ইচ্ছার বিন্দুমাত্র যেনো আসতে চায় না৷।
কারণ, আবারও সেই ভয় যদি সেও ধোকা দিয়ে যায় । পৃথিবীটা আসলে মায়াজাল৷ এর থেকে বেঁচে না থাকতে পারলে জীবনের কষ্টের শেষ নাই৷ এখন আমি যদি হাসি তাও যেনো মনে হয় ভিতরে ভিতরে কষ্টটা আড়াল থেকে ডাক দেয়৷ বর্তমানে নিজেকে নিয়ে ভালো থাকার বৃথা চেষ্টা চালিয়ে যাচ্ছি। যাতে বাইরের জগতের মানুষগুলো ভাবে আমি ভালো আছি৷ ভালোবাসার মায়াজালে, জীবনকে আবদ্ধ করে যেনো খাচায় আটকানো পাখির মতো হয়ে গিয়েছি৷ ধোকা আর প্রতারণায় পরে যেনো আর খাঁচায় থাকতে ভালো লাগে না। খাঁচা ছেড়ে পালাতে পারলে বাচি৷
আসলে লিখে তো আর মনের কষ্ট, দুঃখগুলোকে প্রকাশ করা যায় না। চেষ্টটা চালিয়ে যাচ্ছি অতীতের শত স্মৃতি ভুলে সামনের দিনগুলোতে এগিয়ে যেতে৷ যাতে অতীতকে দেখাতে পারি, নাহ্ আমি তোকে ভুলেও ভালো ছিলাম এবং জীবনকে ভালো ভাবে গড়ে তুলেছি৷ আশা করি আমার আজকের পোষ্টটা আপনাদের সবার কাছে ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে আমার নতুন পোষ্ট নিয়ে।
সবাইকে অনেক ধন্যবাদ আমার আজকের পোষ্টটা পড়ার জন্য।


