গ্রামীন বিবাহ অনুষ্ঠানে সমাজের কিছু রীতি। 

rasel72


সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি৷ আবারও আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম, আমার আরেকটা নতুন পোষ্ট নিয়ে৷  আজকে আমি আপনাদের সাথে আমাদেট গ্রামের একটা রীতি বা প্রথা নিয়ে আলোচনা করব৷ চলুন শুরু করি- 

আমরা সব সময় নানা নিয়মের মধ্যে দিয়ে চলে আমাদের জীবনটাকে অতিবাহিত করি। সেটা হতে পারে, সামিজক, রাষ্ট্রীয়, কিংবা পূরো পৃথিবীর নিয়ম৷ যেটা সবাই মানতে বাধ্য। তবে এর মধ্যে কোনো কোনো ক্ষেত্রে আমরা নিজেরস কিছু নিয়ম তৈরি করি, যেগুলো শুধু আমাদের কিছু মানুষের জন্য মান্য করা জরুরি। এরকমই কিছু নিয়ম হলো আমরা যে সমাজে বাস করি সেখানকার নিয়ম। তবে এই সব নিয়ম বেশির ভাগ গ্রামে প্রযোজ্য,  শহরের মানুষ এগুলো মেনে চলে না। 

আমাদের গ্রামে কয়েকটা বাড়ীর মানুষ এক সাথে একটা সমাজ গড়ে তোলেন। এই সমাজ গড়ে তোলার কাজ হলো, যাতে সমাজের যেকোনো সদস্য বিপদে পড়লে সমাজের সকলে এক সাথে তাতে মুকাবেলায় অংশগ্রহণ করতে পারে৷ বিভিন্ন অনুষ্ঠানে এরা সবাই নানা ধরনের কার্যক্রম করে থাকে। এর মধ্যে একটা নিয়ম হলো বিবাহ অনুষ্ঠানে।  সমাজের সদস্যদের যাদের বাসায় বিবাহ অনুষ্ঠান অনুষ্ঠিত হলে তাদেরকে সমাজের সদস্য হওয়ার কারণ কিছু নিয়ম মানা লাগে। প্রথম মতো বিয়েতে যত জন বরযাত্রী যাবে, তাতে সমাজ থেকে কমপক্ষে ৫ জনকে নিতেই হবে৷ যদি খুব কম বরযাত্রী হয় তাহলেও ৪ জন নিতে হবে৷ 

আর সমাজের সদস্যদের মধ্যে এই চারজনকে বাছাই করে পাঠানো হয়৷ এজন্য বিবাহের আগে একদিন সমাজের সকলকে এক সাথে ডেকে আলোচনা করা হয়৷  ছেলে এবং মেয়ের বিয়ে উভয়তেই এই একই নিয়ম প্রযোজ্য। এছাড়াও সুন্নতে খাৎনাতেও এভাবে কয়েকজনকে সমাজ থেকে খাওয়ানো লাগে। এটা শুধু মাত্র সমাজের সদস্য যারা তাদের জন্য নিয়ম প্রযোজ্য। অন্যদের এই নিয়ম মানা লাগে না। আশা করি আমাদের গ্রামীণ সমাজের নিয়মটা আপনারা সবাই বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন৷ আবারও দেখা হবে আমার নতুন কোনো পোষ্ট নিয়ে। 

সবাইকে অনেক ধন্যবাদ আমার আজকের পোষ্টটা পড়ার জন্য। 

Comments

sereybd

আপনার পোস্ট @sereybd দ্বারা কিউরেট করা হয়েছে। Serey Bangladesh কমিউনিটিতে পোস্টটি শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ

৥realsort-elyas দ্বারা ম্যানুয়ালি কিউরেট করা হয়েছে