বিকেলে গ্রামের নদীর ধারে থেকে তোলা কিছু সুন্দর ফটোগ্রাফি। 

rasel72



আসসালামু আলাইকুম, 

সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি৷ আবারও আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আমার আরেকটা নতুন পোষ্ট নিয়ে। আজকে আমি আপনাদের সাথে নদীর তীরবর্তী  বিকেলের কিছু সুন্দর ফটোগ্রাফি শেয়ার করব। আশা করি আপনাদের সবার কাছে ভালো লাগবে৷ চলুন শুরু করি -

বেশ কিছু দিন হয়ে গেল আমি বাড়ীতে যায় নাই৷ হঠাৎই গত বৃহস্পতিবারে ভাবলাম একটু বাড়ী থেকে ঘুরে আসি, ষেহেতু শুক্রবার এবং শনিবার দুই দিন কলোজ ছুটি ছিল। এজন্য বৃহস্পতিবার বিকালে কলেজ থেকে এসেই ব্যাগটা গুছিয়ে নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা হলাম।  যখন বাড়ীর কাছাকাছি পৌছে গেলাম মানে এখন শুধু নদী পার হলেই বাড়ীতে চলে যাবো। আসরের কিছুটা পর আমি নদীর ঘাটে পৌছালাম৷ তবে বর্তমানে নদীর তীরের দৃশ্যপট যেনো নতুন রুপ লাভ করেছে।  কিছু দিন আগেও যেই নদীতে পানি ভরপুর ছিল, চারিদিকে পানি থৈ থৈ করত। কিন্তু আজকে গিয়ে দেখি নদীটা শুকিয়ে গিয়েছে। 



নদীর পানি শুকিয়ে চর পরে গিয়েছে৷ মানুষকে বেশ অনেকটা দূর হেঁটে গিয়ে নৌকায় উঠতে হচ্ছে। আমি যখন নদী পার হতে গেলাম তখন, সূর্য় অস্তমিত যাওয়ার  সময়। সূর্যের আলো এসে নদীর তীরে বালির উপর পরেছে, দেখতে অনেক সুন্দর লাগছিল।  সূর্যাস্তের দৃশ্য দেখতে সব সময়ই ভালো লাগে৷ অনেক দিন পর নদীর ধারের এই সুন্দর প্রকৃতি দেখে বেশ ভালো লাগছিল। বেশ কিছুটা সময় নদীর ধারে দারিয়ে থাকলাম। তারপর নদী পার হওয়ার জন্য নৌকায় উঠলাম। 



নদীতে পানি শুকিয়ে গেলে মানুষের নৌকা পার হতে বেশ কষ্ট হয়, কারণ, প্রচন্ড যখন রৌদ পরে তখন গরমের মধ্যে অনেকটা পথ হেটে তারপর নৌকায় উঠতে হয়, যারা বোঝায় গাড়ী নিয়ে আসেন তাদের আরও বেশি কষ্ট হয়। দুপুরের সময় নদী পার হতেও অনোক দেরি হয়। আমাদের এই নদীর ঘাটের আবার নিয়ম হলো নৌকা না ভরলে ছাড়ে না। এজন্য নদী পার হতে অনেক দেরি হয়। 

কিছু দিন আগেও আমি নদীতে পানি কানায় কানায় পূর্ণ দেখেছিলাম। কিন্তু এখনই চর পরতে দেখলাম। আশা করি আমার আজকের পোষ্টটা আপনাদের সবার কাছে ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।  আবারও দেখা হবে আমার নতুন কোনো পোষ্ট নিয়ে। 

সবাইকে অনেক ধন্যবাদ আমার আজকের পোষ্টটা পড়ার জন্য। 

ক্যামেরাঃ Redmi 10C
লোকেশনঃ গড়াই নদী,  কুমারখালি ঘাট, কুমারখালী, কুষ্টিয়া,  খুলনা, বাংলাদেশ।

Comments

ভাই আপনার পোস্ট টা অনেক সুন্দর হয়ছে

mrnazrul

ছবির সাথে সুন্দর লেখনী দিয়া নদী বর্ণনাটি সাবলীলভাবে উপস্থাপন হয়েছে। ভালো কিছু।

sereybd

অভিনন্দন, আপনার পোস্ট @sereybd দ্বারা কিউরেট করা হয়েছে। Serey Bangladesh কমিউনিটিতে পোস্টটি শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ

@mahmud552 দ্বারা ম্যানুয়ালি কিউরেট করা হয়েছে
20220913_222205.png