আসসালামু আলাইকুম,
সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি৷ আবারও হাজির হয়ে গেলাম আমার আরেকটা নতুন পোষ্ট নিয়ে। আজকে আমি আপনাদের সাথে একদালশার মাজার ভ্রমণ নিয়ে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব। আশা করি আপনাদের সবার কাছে ভালো লাগবে। চলুন শুরু করি-
গত শুক্রবার আমি আমার বোনদের সাথে কুষ্টিয়া হাটশ হরিপুরের একটা জায়গায় সুন্নতে খাৎনার অনুষ্ঠানে গিয়েছিলাম। সেখান থেকে ফেরার পথে আমরা হরিপুরের একটা জায়গায় অবস্থিত মাজারে গেলাম ভ্রমণের উদ্দেশ্যে। তবে আমি মাজারের পাশে নির্মিত মসজিদে ওইদিনেই জুম্মার নামাজ আদায় করেছিলাম। আমি নিজে মাজারের প্রতি ভক্তি বা বিশ্বাস কোনোটাই করি না৷ বলতে পারেন এক কথাই আমি মাজারকে বিশ্বাস করি না। আমার বোনটা ওইটা দেখতে গেলো এজন্য আমিও তাদের সাথে গিয়েছিলাম। মসজিদের সামনেই মূলত মাজারের সকল স্থাপনা নির্মাণ করা হয়েছে।
ভিতরে প্রবেশ করতেই দেখতে পেলাম একটা রুম সেটা কাচ দিয়ে আচ্ছাদন করা। এর ভিতর চারটা কবরের মতো কি যেনো। তার উপর কাপড় দিয়ে ঢেকে রাখা হয়েছে। এখানে প্রতি শুক্রবার বিভিন্ন জায়গা থেকে মানুষ আসেন, এখানকার নাকি মাটি নিয়ে গেলে অনেক সুফল পাওয়া যায়। আমার এটা বিশ্বাস হয় না। যাই হোক, এখানে দেখতে পেলাম অনেক পুরাতন কয়েকটা বট গাছ আছে। অনেক মটা দেখতে। আমি কিছুটা সময় সেখানে কাটিয়েছিলাম। ভিতরে প্রতি শুক্রবার খিচুড়ি বিতর করা হয়৷ সেটা সবাই ভক্তি সহকারে গ্রহণ করে৷ তবে আমাদের যেতে অনেক দেরি হয়ে গিয়েছিল, এজন্য সেটা দেখা হই নাই।
আমরা বেশ কিছুটা সময় সেখানে কাটিয়েছিলাম। এরপর বাসায় আসার উদ্দেশ্যে চলে আসলাম। তবে ওখানে ঘুরে বেশ ভালোই লাগল। তবে আমি আমার পোষ্টের মাঝে কোনো স্থানকে ছোট করি নাই, দয়া করে কেউ পোষ্টটাকে ভুল দিকে বিচার করবেন না। আমি আমার নিজের মতামতগুলো আপনাদের মাঝো হয়ত কিছুটা বলেছি৷ আশা করি কেউ এটাকে অন্য ভাবে দেখবেন না৷ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে আমার নতুন কোনো পোষ্ট নিয়ে।
সবাইকে অনেক ধন্যবাদ আমার আজকের পোষ্টটা পড়ার জন্য।



যেকোন প্রয়োজনে আমাদের ডিসকোর্ড চ্যানেলে যোগাযোগ করতে পারেন। - https://discord.gg/P4UFyjaZ
আপনার পোস্ট @sereybd দ্বারা কিউরেট করা হয়েছে। Serey Bangladesh কমিউনিটিতে পোস্টটি শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ
realsort-elyas দ্বারা ম্যানুয়ালি কিউরেট করা হয়েছে