অপারেশন সার্চলাইট 1971 সালের 25 শে মার্চ থেকে শুরু হওয়া পাকিস্তানী সেনাবাহিনী কর্তৃক পরিচালিত পরিকল্পিত গণহত্যা যার মাধ্যমে তারা অন 1971 এর মার্চ ও এর পূর্ববর্তী সময়ে সংঘটিত বাঙালি জাতীয়তাবাদ আন্দোলনকে দমন করতে চেয়েছিল। এই গণহত্যা ছিল পশ্চিম পাকিস্তানী শাসকদের দ্বারা পরিচালিত।
26 শে মার্চের মধ্যে বড় বড় শহরসমূহ দখল করা এবং রাজনৈতিক ও সামরিক বিরোধীদের এক মাসের মধ্যে নিশ্চিহ্ন করে দেওয়া। সামরিক, রাজনৈতিক, অর্থনৈতিক সবদিক থেকেই বাংগালী জনগণকে নিঃস্ব করার অপপ্রয়াস ছিল নিকৃষ্ট হানাদারদের। এতে তাদের সহায়তা করেছিল এদেশের কিছু লোভী মানুষ। তারা ছিল রাজাকার, আলবদর, আল শামস। তাদের সহযোগিতায় হানাদাররা অমানবিক ভাবে এদেশে হত্যাযজ্ঞ চালায়।
কিন্তু বাঙালিরা এর প্রতিরোধ সৃষ্টি করে যা পাকিস্তানি বাহিনীর কল্পনাতেও ছিল না এই সামরিক আক্রমণ 1971 এর গণহত্যা কে ত্বরান্বিত করে।
এই ভয়াবহ গণহত্যা হাজার 1971 সালে পাকিস্তানের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের সূত্রপাত ঘটায়। বাঙালিরা পাকিস্তানি বাহিনীকে বিতাড়িত করতে উদগ্রীব হয়ে ওঠে। পাকিস্তানিদের মনে ভয় ছিলো যে যেহেতু বাঙালিরা পূর্ব পাকিস্তানকে সমর্থন করবে সেহেতু তাদের অনেক কৌশলে এ যুদ্ধে অংশগ্রহণ করতে হবে।
কিন্তু বির বাঙালিরা তাদের সকল অপকর্ম ও ষড়যন্ত্র নস্যাৎ করে দেয়। তারা বির দর্পে মুক্তির সংগ্রামে ঝাঁপিয়ে পড়ে। কেননা এ জাতির মুক্তির জন্য যুদ্ধ করা ছাড়া অন্য কোন উপায় ছিলনা। সার্চলাইটে তারা লক্ষ লক্ষ মানুষকে নির্মমভাবে খুন করে এবং তারা ঘর বাড়িতে আগুন লাগিয়ে দিয়ে সবকিছু পুড়িয়ে দেয়। নিঃস্ব হয়ে পড়ে বাংলার লাখো মানুষ। এ মানুষের যুদ্ধ করে স্বাধীনতা আনা ছাড়া আর কোন উপায় ছিলনা।এদেশের বীর সেনারা ছিল অকুতোভয়। তাদের ছিল অসীম সাহস। তারা দুর্বার গতিতে সামনে এগিয়ে আসে। অন্যদিকে হানাদারদের লক্ষ্য ছিল এদেশকে শোষণ করা। ফলে তারা ঘৃণ্য অপরাধ করে অপারেশন সার্চলাইটের নামে। ইতিহাসের পাতায় এক কাপুরুষোচিত ঘটনা হিসেবে অপারেশন সার্চলাইটের নাম থাকবে।


অভিনন্দন! আপনার পোস্টটি সেরিবাংলাদেশের কমিউনিটি আইডি থেকে কিউরেশন করা হয়েছে। আপনি সেরি বাংলাদেশ ডিসকর্ড সার্ভারে get_upvote_serey চ্যানেলে আপনার পোস্ট লিঙ্ক জমা দিয়ে প্রতি 24 ঘন্টার মধ্যে একবার আমাদের কমিউনিটি থেকে ভোটের অনুরোধ করতে পারবেন, ধন্যবাদ।
Join sereyBangladesh Discord server:- Join Discord (https://discord.com/invite/kdatp2dX)
Join sereyBangladesh Telegram :- Join Telegram (https://t.me/SereyBangladesh)