বিশেষ করে আমাদের এলাকায় এ সময় ধান চাষ হয় না , কারণ আমরা পূর্ববর্তী যমুনা নদীর তীরে আমাদের বসবাস এ সময়ে বন্যার কারণে আমাদের এলাকায় অনেক পানি থাকে পানির কারণে আমরা এখানে ধান চাষ করতে পারিনা । অনেক সময় ধান চাষের সময় চলে গেলে তখন সরিষার মৌসুম চলে আসে তখন কিছু কিছু জমিতে সর্ষা চাষ হয় তাছাড়া সবগুলো জমি এমনিতেই পড়ে থাকে ।কোন রকম চাষবাস হয় না ।
কিন্তু এইবার নদী বাধার কাজ শুরু হওয়ার পর থেকে
আমাদের এখানে বন্যার একটু পানি কম হইছিল তাই সবাই ধান চাষ করার কাজে লেগে পরে তাই সবার জমিতে সবাই চাষবাস করে ধান লাগায় কিন্তু কিছুদিন যাওয়ার পর আবহাওয়া পরিবর্তনে কারণে বৃষ্টির প্রচুর হয় নদীতে অনেক পানি বেড়ে যায় এবং নেপাল থেকে আসা পানি নদীতে অনেক বেশি হওয়ার কারণে আমাদের এদিকে বন্যার আবহাওয়া পাওয়া যায় এবং কিছু পানি চলে আসে তার কারণে নিচু জমিতে অনেক ফসল নষ্ট হয়ে যায় ।
পানিতে তলিয়ে গিয়ে আর যেগুলো উচু জমি সেগুলো তো পানি ঠিকমতো উঠতে পারে না । সেগুলোতে কোন ক্ষতি হয় নাই তাই বলা যায় আমাদের এলাকার সেরকম ভালো কোন ফসল আশা করা যায় না এ বছর যদিও কিছু জমিতে ফসল উৎপাদন হয়েছে
কিন্তু অনেক নিচু জমির ফসলগুলো নষ্ট হওয়ার কারণে মানুষজন অনেক কষ্টে আছে কারণ তাদের জমিতে চাষ করার টাকা এবং ধানের বীজের টাকা লস হয়ে যায় । তাই বলা যায় এবার লাভের চেয়ে অনেকেই ক্ষতিগ্রস্ত হয়েছে বেশি । কারণ গ্রামের মানুষ বেশি স্বাবলম্বী না বেশিরভ���গ মানুষই অতি দরিদ্র গরিব দুই এক জন মধ্যবিত্ত ছাড়া পরিশেষে কথা একটাই তাদের সৃষ্টিকর্তার উপর নির্ভরশীল হয়ে নিজের মনকে শক্ত করে কাজের প্রতি আগ্রহ হয়ে এগিয়ে যাওয়া তাহলে আশা করা যায় সামনে কিছু ভালো সন্ধান তাই সবাই একটু দোয়া করবেন আমাদের এলাকাবাসীর জন্য ।
ছবিগুলো আমার নিজস্ব মোবাইলে ধারণ করা ।
Divice Realme C25


অভিনন্দন, আপনার পোস্ট @sereybd দ্বারা কিউরেট করা হয়েছে। Serey Bangladesh কমিউনিটিতে পোস্টটি শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ