চন্দ্রনাথ পাহাড় ভ্রমন

R
rahima10

আসসালামুআলাইকুম, প্রথমে সবাই আমার ভালোবাসা নিবেন। আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভাল আছি তো আজকের গল্পটা হল আমার চন্দ্রনাথ পাহাড় ভ্রমন নিয়ে।

চন্দ্রনাথ পাহাড় বাংলাদেশের চট্টগ্রাম জেলার অন্তর্গত সীতাকুণ্ড উপজেলায় অবস্থিত। সীতাকুণ্ড অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য্যের লীলাভূমি । চন্দ্রনাথ পাহাড় শুধু হিন্দু ধর্মাবলম্বীদের জন্য তীর্থস্থানই নয় বরং একইসঙ্গে পর্যটকদের জন্যও বেশ আকর্ষণীয় জায়গা। 

কিছুদিন আগে প্রথম বারের মতো চন্দ্রনাথ পাহাড় থেকে ঘুরে এলাম। আমার এবারের ভ্রমন সঙ্গি আমার ছোট চাচাতো ভাই। প্রথমে আমরা ঢাকার কমলাপুর রেলস্টেশন থেকে "ঢাকা মেইল” নামক ট্রেনের রাত ১০.৩০ টার টিকিট কাটলাম। ট্রেন-টি অবশ্য কমলাপুর রেলস্টেশন থেকে ঠিক সময়ে ছেরে দেয়। রাএ হওয়ায় বাহিরের দৃশ্য তেমন দেখতে পারিনি। আমাদের ট্রেন-টি সকাল ৬ টার দিকে সীতাকুণ্ড রেলস্টেশনে পোছায়। তারপর ট্রেন থেকে নেমে ফ্রেস হয়ে সকালের নাস্তা সেরে ফেলমাম। 

 

ছবি সূত্র: আমার নিজের ফোন থেকে ক্যাপচার করা।


সীতাকুণ্ড বাজার থেকে প্রায় ৪ কি.মি. দূরে চন্দ্রনাথ পাহাড় অবস্থিত। এখানে পায়ে হেঁটে, সিএনজিতে, রিক্সায় অথবা অটো গারিতে চড়ে যাওয়া যায়। আমরা সিএনজিতে চড়ে সোজা পাহাড়ের পাদদেশে গেলাম। এরপর পাহাড়ে ওঠার সুবিধার জন্য বাঁশের লাঠি কিনে নিলাম। শুরু হলো আমাদের চন্দ্রনাথ মিশন।

শুরুর দিকে রাস্তা প্রায় সমতল। তাই আমাদের তেমন কষ্ট হয়নি। অল্প কিছুদূর সামনে যেতেই খাড়া সিঁড়ি। সেখানে পথটা দু’ভাগ হয়ে গেছে। আমরা বেছে নিলাম বাঁ-দিকের পথ। কারণ, এই পথে সিঁড়ির সংখ্যা তুলনামূলক কম। একদিকে পাহাড়ে উঠতে যেমন কষ্ট হচ্ছে অন্যদিকে পাহাড়ের দু’পাশের প্রকৃতি দেখে মন জুড়িয়ে গেল। পাহাড়ের মাঝামাঝি উটতেই একটি দোকান দেখে খানিকটা জিরিয়ে নিলাম। ওপরে ওঠার জন্য ক্লান্তি দূর করা খুবই গুরুত্বপূর্ণ।

কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর আবারও শুরু হলো আমাদের পথচলা। একটু সামনে যেতেই শেষ হলো সিঁড়ি জার্নি। এর চেয়ে খাড়া মাটি বেয়ে ওপরে ওঠা অনেক সহজ। সিঁড়ি শেষ হতেই পাহাড়ের একদিকের ঢাল চলে এলো সামনে। ততক্ষণে আমরা অনেক ওপরে উঠে গেছি। ওপর থেকে পাহাড়ের ঢাল দেখতে খুব সুন্দর লাগে। সেখানে অল্প সময়ের জন্য যাত্রাবিরতি দিয়ে কিছু ছবি তুললাম।

 আবার হাঁটা শুরু। পাহাড়ের ওপর মেঠো পথ খুবই সরু। একজনের বেশি পাশাপাশি হাঁটা যায় না। দু’পাশ ঝোপঝাড়ে ভর্তি। ওই পথ ধরেই চলছি আমরা।আরেকটু কাছে যেতেই দেখা দিলো চন্দ্রনাথ মন্দির।

ছবি সূত্র:আমার নিজের ফোন থেকে ক্যাপচার করা।

 

চন্দ্রনাথ পাহাড়ের একেবারে চূড়ায় চন্দ্রনাথ মন্দির অবস্থিত। মন্দিরে পুরোহিতরা প্রার্থনা করছেন। মন্দিরের একপাশে বিশ্রামাগার। আমরা এখানে কিছুক্ষণ সময় কাটালাম ও প্রাকৃতিক সৌন্দর্য্যে উপভোগ করলাম। পাহাড়ের এই সর্বোচ্চ চুরা থেকে সব দিকের পরিবেশ দেখা যায়।

নিরিবিলি প্রকৃতির সৌন্দর্যে কিছু মুহূর্ত কাটাতে চাইলে ঘুরে আসতে পারেন চন্দ্রনাথ পাহাড়ে। যদিও পাহাড়ে উঠতে কিছুটা কষ্ট হবে। কিন্তু চূড়ায় ওঠার পর মনোরম প্রাকৃতিক সৌন্দর্য সব কষ্ট ভুলিয়ে দেবে। 

অনেক কথা লিখে ফেললাম আজ আর নয়, কষ্ট করে পুরোটা পড়ার জন্য ধন্যবাদ! সবাই ভাল ও সুস্থ থাকবেন । আর আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে। 

Comments