আমার পরিচয়

R
rahima10

আসসালামুআলাইকুম, প্রথমে সবাই আমার ভালোবাসা নিবেন। আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভাল আছি তো আজকের গল্পটা হল আমার নিজের সম্পর্কে।  

আমার নাম মোহাম্মদ রায়হান। আমার বাবা আমাকে এই নাম দিয়েছেন। আমি ঢাকায় থাকি। আমার গ্রামের বাড়ি হচ্ছে বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলায়। আমার বয়স ২৫ বছর। আমি একজন ছাত্র। আমি ঢাকার একটা বেসরকারি কলেজে মাস্টার্স এ ব্যবস্থাপনা বিভাগে পড়াশোনা করি। আর সাথে কয়েকটা প্রাইভেট পড়িয়ে নিজের পড়াশোনা চালাই। এছাড়াও পাশাপাশি একটা চাকুরী খুজতেছি।

আমি আমার বাবা-মায়ের চতুর্থ সন্তান মানে আমি বাসার সবচেয়ে ছোট সদস্য। আমার একটি বড় ভাই ও বোন আছে। আমার বাবা-মা গ্রামের বাড়িতে থাকেন। মাঝে মাঝে বলতে গেলে সুযোগ পেলেই আমি আমার গ্রামের বাড়ি বাবা মায়ের কাছে চলে যাই। আমার মা একজন গৃহিণী এবং আমার বাবা বৃদ্ধ-বয়স হওয়ার কারনে কোন কাজ করতে পারেন না । এখন সে অবসর সময় কাটান। আমার বাবা মা খুব-দয়ালু। আমাদের একটি যৌথ পরিবার আছে যেখানে আমার দাদী, চাচা, চাচাতো ভাই সবাই একই বাড়িতে থাকে। 


ছবি সূত্র: আমার নিজের ফোন থেকে ক্যাপচার করা।

প্রত্যেকেরই জীবনে একটি লক্ষ্য বা উচ্চাকাঙ্ক্ষা থাকে।লক্ষ্য ছাড়া পৃথিবীতে কোন মানুষ-ই ভালো কিছুই করতে পারে না। তেমনি আমারও একটা লক্ষ্য আছে। আমার ক্যারিয়ার বা লক্ষ্য হচ্ছে পড়াশোনা শেষ করে, আমি ভবিষ্যতে একজন ভালো শিক্ষক হতে চাই। কারন শিক্ষাই মানুষকে প্রকৃত মানুষে তৈরি করতে পারে। এছাড়াও শিক্ষকদের অনেক সম্মান- মর্যদা আছে। 

পৃথিবীতে এতো মানুষের ভিড়ে আমার ৮ জন বন্ধুর একটি গ্রুপ আছে । তবে সোহাগ ও শাওন আমার সেরা বন্ধু। এই দু'জন সৎ , বুদ্ধিমান ও ভালো ছাএ। আমরা সবাই একই ক্লাস এবং একই কলেজে পড়ি। জীবনে আনন্দ উপভোগ করার জন্য বন্ধু থাকা অপরিহার্য। তবে সেটা অবশ্যই ভালো বন্ধু হতে হবে।

আমি ফুটবল এবং ক্রিকেট খেলতে পছন্দ করি। তবে আমি খেলাধুলার মধ্যে থেকে সবচেয়ে বেশি ক্রিকেট খেলা টাই বেশি পছন্দ করি। আমার শখের মধ্যে আছে পড়াশোনা এবং ভ্রমণ। যদিও আমি খুব বেশি ভ্রমণ করতে পারি না, তবুও আমি প্রতি মুহূর্তে আনন্দ পাই। আমি সাধারণত আমার জীবন ও পরিবার নিয়ে সন্তুষ্ট। 

অনেক কথা লিখে ফেললাম আজ আর নয়, কষ্ট করে পুরোটা পড়ার জন্য ধন্যবাদ! সবাই ভাল ও সুস্থ থাকবেন । আর আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে। 

Comments