কাতার ফুটবল বিশ্বকাপ ২০২২ এর ৩২ টি দল চূড়ান্ত হয়ে গেছে।শেষ দুটি দল প্লে অফ থেকে বিশ্বকাপের টিকিট কাটলো।দল দুটির একটি হচ্ছে কোস্টারিকা এবং অপরটি অস্ট্রেলিয়া।সবাই ভেবেছিল লাতিন আমেরিকার এই পেরু দলটি বিশ্বকাপে যাবে।কিন্তু এই বিশ্বকাপে যেখানে চিলি,ইতালির মত দলগুলোও যোগ্যতার লড়াইয়ে পরাস্ত সেখানে নিশ্চিত ভাবে কিছু বলার উপায় নেই।আর হলো তেমনটিই।
• কোস্টারিকা রাঙ্কিং এ ৩১ নম্বরে সেখানে নিউ জিল্যান্ড অনেক দূরে,১০১ নম্বরে রয়েছে ফিফা রেঙ্কিংয়ে।সুতরাং এই ম্যাচে সবাই জানতো যে কোস্টারিকা মোটামুটি নিশ্চিতভাবেই সুযোগ পাবে বিশ্বকাপের।আর হলোও তাই তবে খুব কষ্ট করেই জিততে হয়েছে তাদের।নিউ জিল্যান্ড খুব ভালো লড়াই করে গেছে।কিন্তু শেষদিকে একটি লাল কার্ড খাওয়ায় ১০ জনের টিম নিয়ে একটু পিছিয়ে পড়ে আর সেই সুযোগই কোস্টারিকা গোল করে জয়টি ছিনিয়ে নিয়ে বিশ্বকাপ নিশ্চিত করে।
• অপরদিকে এশিয়ার হয়ে খেলা অস্ট্রেলিয়া যেখানে রেংকিংয়ে ৪২ নম্বরে সেখানে লাতিন আমেরিকার পেরু ২২ নম্বরে।তো এইখানেও অনেকে পেরুকেই এগিয়ে রাখছিল সুযোগের লড়াইয়ে।কিন্তু মাঠে হলো তার উল্টো।দুই দলই খুব ভালো খেলে ড্র করে।কেউ কাউকে একটুকু ছাড় দেয়নি,তবে অস্ট্রেলিয়া খুব ভালো লড়াই করেছে সেটা মানতেই হবে।কারণ স্বপ্ন টা যে বিশ্বকাপের!ফলে দুই দলকেই পেনাল্টির মুখোমুখি হতে হয়,যেখানে ভাগ্যই সবকিছু বদলে দিতে পারে।আর হলোও তাই,সবাইকে অবাক করে দিয়ে লাতিন আমেরিকার একটি শক্তিশালী টিমকে পেনাল্টিতে হারিয়ে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করলো অস্ট্রেলিয়া।
∆ ফলে বিশ্বকাপের ৩২ দলই পুরোপুরি চূড়ান্ত হলো।নভেম্বরে শুরু হচ্ছে কাতার বিশ্বকাপ ২০২২ যেখানে উত্তেজনাময় ম্যাচ দেখার অপেক্ষায় ফুটবলবাসি।তবে এই প্রথম এশিয়া মহাদেশের হয়ে ৬ টি দল বিশ্বকাপে অংশগ্রহণ করছে যেটি এর আগে কখনো সম্ভব হয়নি।
আর্টিকেলটি পড়ার জন্যে সকলকে অসংখ্য ধন্যবাদ।

