আগামী পহেলা জুনেই অনুষ্ঠিত হবে "লা ফিনালিসিমা"

R
rahat

কোপা আমেরিকা ২০২১ জয়ী এবং ইউরো ২০২১ জয়ী দুই দলের একটি ম্যাচের আয়োজন করতে যাচ্ছে ফুটবল ফেডারেশন।ওয়েম্বলিতে আগামী পহেলা জুন ম্যাচটি হবার কথা রয়েছে।যেখানে এইবারের কোপা আমেরিকা জয়ী আর্জেন্টিনার মুখোমুখি হতে যাচ্ছে এইবারের ইউরো জয়ী দল ইতালির সঙ্গে।এই ম্যাচটির নাম রাখা হয়েছে "লা ফিনালিসিমা"।

এই আয়োজনটি অনেক আগে থেকেই হবার পরিকল্পনা চলছিল।কিন্তু করোনা মহামারীর কারণে এবং এর আগে অন্যান্য অনুমতি জনিত কারণে এইরকম ম্যাচ আয়োজন করা সম্ভব হয়নি।লাতিন আমেরিকার লড়াই তো সেই বহুকাল আগে থেকেই,আর তখন থেকেই কোপা আমেরিকা কাপ এর জন্ম।এখনো লড়াইটা টিকে আছে।অপরদিকে ইউরো কাপ কিছুটা নতুন হলেও ইউরোতে এখন জনপ্রিয়তা ও লড়াইটা সবার তুঙ্গে।লাতিন আমেরিকা তে অনেক দলই ফুটবল বিশ্বকাপ খেলার সুযোগ পায় তবে এর মধ্যে কিছু উল্লেখযোগ্য দল প্রতিবারই খেলতে পারে কিন্তু ইউরো কাপের বেলায় দেখা যায় ভিন্ন চিত্র।প্রতিযোগিতার শেষ নেই সেখানে।অনেক শক্তিশালী দল থাকে সেখানে যেখান থেকে লড়াই করে বিশ্বকাপ এ যেতে পারে শুধুমাত্র কয়েকটা ভাগ্যবান দলই।

যেমন এইবারই ইউরো তে সেরা ফর্মে থাকা ইতালি ইউরো কাপ ছিনিয়ে নিলো ইংল্যান্ড এর মাঠ থেকে তাও আবার ইংল্যান্ড এর সঙ্গে ফাইনাল খেলেই।কিন্তু সামনের কাতার বিশ্বকাপ ২০২২ এ জায়গা করতে পারলো না দলটি।সুতরাং বুঝাই যাচ্ছে কতটা কঠিন ইউরোর দলগুলো।আর সেই সাথে এটিও আন্দাজ করা যাচ্ছে ইতালি টিমটা বিশ্বকাপে না যেতে পারলেও ইউরো জিতে ফেবারিটের কাতারেই নাম লিখিয়ে ফেলেছে ভক্তদের মনে।

তবে সেদিক দিয়ে আর্জেন্টিনাও এইবার খুব ভালো ফর্মে ছিলো অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে কোপা আমেরিকা কাপ জিতলো দলটি। তাও আবার ব্রাজিল এর মাঠে ব্রাজিল এর সাথেই ফাইনাল খেলে।এই ব্যাপারটা যে খুব একটা সহজ নয় সেটি স্পষ্ট বুঝা যায় পূর্বের ইতিহাস দেখলেই।গত ৪৭ বছরে আর্জেন্টিনা ব্রাজিল এর মাঠ থেকে ফাইনাল জিততে পারেনি।আর ব্রাজিল নিজেদের মাঠে খুবই শক্তিশালী।সুতরাং বলাই যায় আর্জেন্টিনাও এইখানে কম ফেবারিট নয়।তাছাড়া আর্জেন্টিনার প্রায় কোপা আমেরিকার টিম নিয়েই মাঠে নামছে পহেলা জুন,ইতালির কিছু পরিবর্তন থাকলেও খুব একটা নেই।

সুতরাং এটি বুঝাই যাচ্ছে ফুটবল ভক্তরা কতটা আগ্রহ নিয়ে আছে খেলাটা দেখার অপেক্ষায়।কারণ দুই দলেরই সমর্থক সারা বিশ্বে ব্যাপক।আর যেহেতু দুই দলই এইবারের ইউরো আর কোপা আমেরিকা কাপ জয়ী,তাই "লা ফিনালিসিমা" যে খুব উত্তেজনাকর ম্যাচ হবে সেটি বলাই বাহুল্য।

আর্টিকেলটি পড়ার জন্যে সকলকে অসংখ্য ধন্যবাদ।

Comments