বার্সেলোনা বনাম রিয়াল বেটিসের মধ্যকার ম্যাচের বিবরণ

R
rahat

স্প্যানিশ লিগে বার্সেলোনা আর রিয়াল বেটিস এর মধ্যকার ম্যাচটি গতকাল বাংলাদেশ সময় রাত ১ টায় শুরু হয়,যেখানে বার্সেলোনা পয়েন্ট টেবিলের দুই নম্বর এ আর রিয়াল বেটিস পয়েন্ট টেবিলের পাঁচে।ম্যাচটির সম্পূর্ন বিবরণ নিচে দেয়া হলো -

দুই প্রতিদ্বন্দ্বী দল খেলার শুরু থেকেই সমানে সমান ছিলো।আক্রমন পাল্টা আক্রমণের মধ্য দিয়েই খেলা এগোতে থাকে।তবে কেউই প্রতিপক্ষের জালে বল জড়াতে পারতেছিলোনা।দুই দলেরই রক্ষণভাগ আর গোলকিপার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছিল আর সজাগ দৃষ্টি রাখছিল বলের উপর।যে কারণে প্রথমার্ধে গোল শূন্য ড্র নিয়েই দুই দলের মাঠ ছাড়তে হয়।

এইবারের মৌসুম প্রায় শেষের দিকে।তাই একটা গা ছাড়া ভাব নিয়েই খেলতেছিলো বার্সেলোনা।কারণ প্রথম স্থানে থাকা রিয়াল মাদ্রিদ তাদের থেকে অনেক এগিয়ে।এইবারের মৌসুমে রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন সেটা শুধু সময়ের ব্যাপার মাত্র।তবুও পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থান ধরে রাখার জন্যে তাদের জিতা দরকার ছিলো।কারণ সময়টা কিছুটা খারাপই যাচ্ছে বার্সেলোনার।হারের খরা ঠিকমতো কাটিয়ে উঠতে পারছে না দলটি।

দ্বিতীয়ার্ধের শুরু থেকেই বার্সা একটু আক্রমণাত্বক খেলতে থাকে।বলের দখলও তাদের মধ্যেই রাখার চেষ্টা করতে থাকে।তবে রিয়াল বেটিস ও চেষ্টা করতেছিল আক্রমন করার।এইভাবেই ম্যাচের ৭৫ মিনিট কেটে যায় গোল শূন্য ড্র নিয়েই। ম্যাচের ৭৬ মিনিটের সময় অন্সু ফাতি প্রথম পেরেক ঠুকেন রিয়াল বেটিসের জালে।দলকে এগিয়ে নেন গলের মাধ্যমে।কিন্তু স্বস্তি বেশিক্ষণ থাকতে দেয়নি রিয়াল বেটিস।ম্যাচের ৭৯ মিনিটের সময় বর্ট্রা গোল করে দলকে সমতায় ফেরান।এর পর অবশ্য আর গোল করতে পারেনি কোনো দলই।১-১ এ ড্র নিয়েই ৯০ মিনিট শেষ করে দুই দল।এইবারও মনে হচ্ছিল বার্সা আবারও ড্র করেই মাঠ ছাড়বে।কিন্তু যোগ করা ৪ মিনিটের মাথায় আলবা গোল করে বসেন বার্সার পক্ষে।একদম শেষ সময়ে জয়ের নায়ক হয়ে যান আলবা।ফলে ২-১ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে বার্সা।

এই জয়ের ফলে দুই দলের কারোরই পয়েন্ট টেবিলের কোনো পরিবর্তন হয়নি।

আর্টিকেলটি পড়ার জন্যে সকলকে অসংখ্য ধন্যবাদ।

Comments