চট্টগ্রামে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে গত ১৫ মে অনুষ্ঠিত হয় বাংলাদেশ বনাম শ্রীলংকার মধ্যকার প্রথম টেস্টটি।যেটি আজ ১৯ মে শেষ হয়। শ্রীলঙ্কা অনেক শর্তের পর বাংলাদেশের সাথে খেলতে রাজি হয়,কারণ তাদের দেশের আর্থিক অবস্থা করুন।ফলে প্রথমে তারা না করে দিয়েছিল খেলবে না বলে।কিন্তু পরে বিসিবি জানায় পুরো খেলার ভরণ পোষণ বিসিবি নিজেই করবে,তারপর খেলতে রাজি হয় তারা।খেলাটির সম্পূর্ন বিবরণ নিচে দেয়া হলো -
• শ্রীলঙ্কা প্রথমে টসে জিতে ব্যাট করতে নামে।শুরু থেকেই খুব ধীরে সুস্থে,দেখেশুনে খেলতেছিলো তারা।ভুল শট কম খেলার চেষ্টা করছিল।প্রথম দিন পুরো খেলে ফেলে মাত্র ৪ উইকেট হারিয়ে।দ্বিতীয় দিনেরও দুই সেশন শেষ করে ফেলে অলআউট হবার আগ পর্যন্ত।ফলে তাদের স্কোরটা মোটামুটি পর্যায়ে চলে যায়।তাদেরকে ৩৯৭ রানে অলআউট করে বাংলাদেশ।যেখানে শ্রীলংকার অ্যাঞ্জেলো ম্যাথুস একাই করেন ১৯৯ রান।ভাগ্য খারাপ থাকায় মাত্র ১ রানের জন্যে ডবল সেঞ্চুরি পাননি।দলের পক্ষে আরো মেন্ডিস ৫৪,চন্ডিমাল ৬৬ রানের ইনিংস খেলেন।আর বাংলাদেশের নাঈম হাসান একাই ৬ উইকেট শিকার করেন।
• পরে বাংলাদেশ ওইদিন কোনো উইকেট না হারিয়ে ৭৬ রান করে দ্বিতীয় দিন শেষ করে।পরের দিনও বাংলাদেশ খুব ভালোই খেলে।তৃতীয় দিনও শেষ করে বাংলাদেশ হতে ৭ উইকেট রেখে।চতুর্থ দিনের প্রায় দুই সেশন খেলে ফেলে বাংলাদেশ অলআউট হবার আগে।বাংলাদেশ শেষ পর্যন্ত ৪৬৫ রানে অলআউট হয়।যেখানে ওপেনার তামিম ইকবাল একাই ১৩৩ রান করেন।অপরদিকে আরেক সেঞ্চুরি হাঁকান মুশফিকুর রহিম।১০৫ রান করে আউট হন তিনি।তবে অল্পের জন্যে সেঞ্চুরি পাননি লিটন দাস।ব্যাক্তিগত ৮৮ রান করে সাজঘরে ফেরেন তিনি।আরেক ওপেনার মাহমুদুল জয়ও ৫৮ রানের ইনিংস খেলেন।শ্রীলংকার রাজিথা ৪ উইকেট আর ফার্নান্দো ৩ উইকেট নেন।
• শ্রীলঙ্কা চতুর্থ দিনে মাত্র ২ উইকেট হারিয়ে দিন শেষ করে।পঞ্চম দিনে খেলতে নেমে খুব ভালো লড়াই করে লঙ্কানরা।কারণ তারা এমনিতেই ৬৮ রানে পিছিয়ে ছিলো।যদি বাংলাদেশ তাদেরকে খুব তাড়াতাড়ি অলআউট করে দিতে পারতো তাহলে ম্যাচটা বাংলাদেশ জিতে যেত। তাই তারা ঠান্ডা মাথায় পুরোটা দিন ব্যাটিং করে ৬ উইকেট হারিয়ে ২৬০ রান সংগ্রহ করে,ফলে ম্যাচটি ড্র হয়ে যায়।যেখানে ওপেনার করুনারতনে ৫২,কুশল মেন্ডিস ৪৮ রান করে।তাছাড়াও চন্দিমাল ৩৯ আর দিকওয়ালা ৬১ রান করে অপরাজিত থাকেন।বাংলাদেশের পক্ষে তাইজুল ইসলাম একাই ৪ উইকেট শিকার করেন।
∆ম্যান অফ দা ম্যাচ নির্বাচিত হন এই টেস্টের সর্বোচ্চ রান সংগ্রাহক শ্রীলংকার অ্যাঞ্জেলো ম্যাথুস।
আর্টিকেলটি পড়ার জন্যে সকলকে অসংখ্য ধন্যবাদ।

