চ্যাম্পিয়ন্স লিগের ১৪ তম শিরোপা জিতলো রিয়াল মাদ্রিদ

R
rahat

আজ বাংলাদেশ সময় রাত ১ টায় ফ্রান্সের মাঠে চ্যাম্পিয়ন্স লীগের সবচাইতে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে মুখোমুখি হয় ১৩ বার চ্যাম্পিয়ন্স লীগ বিজয়ী রিয়াল মাদ্রিদ যারা ইতোমধ্যে পিএসজি,চেলসি,ম্যানসিটির মত বড় বড় দলকে হারিয়ে ফাইনালে উঠেছে।অপরদিকে তাদের প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছে এইবারের ফেবারিট লিভারপুল।করা কিছুদিন আগেই ভাগ্যের কাছে পরাজিত হয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপাটা অল্পের জন্যে মিস করলো।তারাও ৬ বার চ্যাম্পিয়ন্স লীগ বিজয়ী।প্রায় ৪৭ বছর পর দুই দল ফাইনালে মুখোমুখি যেখানে ৪৭ বছর আগে লিভারপুল বিজয়ী হয়েছিলো।

যুগ বদলায়,ইতিহাস বদলায়।লিভারপুল যেমন সদীও মানে,সালাহ এর মত বড় বড় প্লেয়ার রয়েছে তেমনি রিয়াল মাদ্রিদেও করিম বেনজেমা,ভিনিসিয়াস জুনিয়র,লুকা মড্রিচদের মত বড় মাপের প্লেয়ার রয়েছে।লিভারপুলের দেয়াল যদি হয় অ্যালিসন বেকার রিয়াল মাদ্রিদের দেয়াল তাহলে করতোয়া।এইবার আসি খেলার মধ্যে:

     • ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত লিভারপুলের চেষ্টার কোনো কমতি ছিল না।এটাক এবং গোলপোস্টের শর্ট সবকিছুই ঠিক ছিলো কিন্তু ঝামেলাটা বাঁধে করতোয়ার জন্যে।ঐযে বললাম একটা দেয়াল যেমন সেও তেমন।একটি বলও পোস্টার ভেতরে যেতে দেয়নি।কাল ফুটবল সমর্থকরা কিছু অবিশ্বাস্য সেভ দেখেছে করতোয়ার কাছ থেকে।পুরো ১১ জনের খেলাটা যেনো একাই খেললেন।কি অবিশ্বাস্য ড্রাইভ কি অবিশ্বাস্য কন্ট্রোল,আর সেইভ দেয়ার সে কি কৌশল।সবকিছুই যেনো বারে বারে মুগ্ধ করছিল সবাইকে।অপরদিকে এলিসন বেকারের কথা বাড়িয়ে বলার কিছুই নেই।তিনি আগে থেকেই বিশ্বমানের গোলকিপার,তার সম্পর্কে যতই বলা হবে কম হয়ে যাবে।তবুও প্রথম হাফ এর আগ মুহূর্তে রক্ষণের ভুলের কারণে একটি গোলের মাশুল দিতে হতো কিন্তু অল্পের জন্যে অফসাইড হওয়ায় বেনজেমার গোলটি বৃথা যায়।তবে সেটি বেশিক্ষণ ধরে রাখতে পারেনি।ম্যাচের ৫৯ মিনিটে আর কোনো সুযোগই দিলেননা ভিনিশিয়াস জুনিয়র।চোখের পলকে বলটাকে জালে জড়িয়ে দলকে এগিয়ে দিলেন ১-০ তে।পুরো ম্যাচে রিয়াল মাত্র চারটি শট করে একটি গোল করে ম্যাচটি জিতে নেয় অপরদিকে লিভারপুল ২৪ টা শট করেও কোনো গোল করতে পারেনি।বুঝাই যাচ্ছে সেখানে গোলকিপারের ভূমিকা কতটুকু।শুধু এই এক করতোয়ার কাছেই হেরে গেলো পুরো লিভারপুল।

   ∆ ১৪ তম চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে করিম বেনজেমার ব্যালন ডি অর পাবার সম্ভাবনাটা যেমন বেশি হলো তেমনি আরেকটি ইতিহাসের জন্ম দিলো রিয়াল মাদ্রিদ।খেলাটি খুবই উপভোগ্য ছিলো।

আর্টিকেলটি পড়ার জন্যে সকলকে অসংখ্য ধন্যবাদ।

Comments