আসন্ন কাতার বিশ্বকাপ এই বছরের নভেম্বর মাসে কাতারে অনুষ্ঠিত হতে যাচ্ছে।যেখানে কাতার আয়োজক দেশের সুবাদে স্বাগতিক দল হিসেবে বিশ্বকাপে জায়গা করে নিয়েছে।এই বিশ্বকাপে মত ৩২ টি দল খেলার সুযোগ পেয়েছে।কিন্তু সামনের বিশ্বকাপ,যেটি ২০২৬ সালে অনুষ্ঠিত হবে তার ভেনু ইতোমধ্যে প্রকাশ করেছে ফিফা।
• ২০২৬ সালের বিশ্বকাপে দলের সংখ্যা ৩২ থেকে বেড়ে ৪৮ হবে।শে কারণে স্বাগতিক দেশ হিসেবেও তিনটি দেশকে নির্বাচিত করেছে ফিফা।দেশগুলো হচ্ছে যুক্তরাষ্ট্র,মেক্সিকো এবং কানাডা।স্বাগতিক দেশ হিসেবে তিনটি দলই সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ পাবে।
• মেক্সিকো এর আগে ১৯৭০ ও ১৯৮৬ বিশ্বকাপ আয়োজন করেছিল। প্রথম দেশ হিসেবে সর্বোচ্চ তিনবার বিশ্বকাপের স্বাগতিক হতে যাচ্ছে তারা।যুক্তরাষ্ট্র এর আগে একবারই বিশ্বকাপের আয়োজন করেছিল, ১৯৯৪ সালে।তবে কানাডার জন্য এবারই প্রথম বিশ্বকাপ আয়োজনের অভিজ্ঞতা নিতে যাচ্ছে।
•তিনটি দেশের মোট ১৬ টি শহরের মধ্যে অনুষ্ঠিত হবে ২০২৬ ফুটবল বিশ্বকাপ,যেগুলোর নাম প্রকাশ করেছে ফিফা,যার মধ্যে যুক্তরাষ্ট্রের ১১ টি,কানাডার ২ টি এবং মেক্সিকোর ৩ টি শহর নির্বাচিত করেছে আয়োজকরা।
• যুক্তরাষ্ট্রের যে ১১টি মেট্রো অঞ্চলকে বেছে নেওয়া হয়েছে তার মধ্যে রয়েছে - আটলান্টা, বোস্টন, ডালাস, হিউস্টন, কানসাস সিটি, লস অ্যাঞ্জেলস, মিয়ামি, নিউ ইয়র্ক/নিউ জার্সি, ফিলাডেলফিয়া, সান ফ্রান্সিসকো বে এরিয়া ও সিয়াটল।কানাডার নির্বাচিত দুটি আয়োজক শহর হচ্ছে টরন্টো ও ভ্যাঙ্কুভার। আর মেক্সিকো থেকে নির্বাচিত হয়েছে গুয়াদালাহারা, মেক্সিকো সিটি ও মন্টেরি শহরগুলো।
আর্টিকেলটি পড়ার জন্যে সকলকে অসংখ্য ধন্যবাদ।

