স্প্যানিশ লিগে রায়ো ভাল্লেক্যানো আর ভিল্লারিয়ালের মধ্যকার ম্যাচটি গতকাল বাংলাদেশ সময় রাত ১ টায় শুরু হয়।যেখানে ভিল্লারিয়াল পয়েন্ট টেবিলের ৭ নম্বরে অপরদিকে রায়ো ভাল্লেক্যানো রয়েছে ১২ নম্বরে।ম্যাচটির সম্পূর্ন বিবরণ নিচে দেয়া হলো -
• ম্যাচের প্রথমার্ধ থেকেই রায়ো ভাল্লেকানোকে খুবই আক্রমণাত্মক লাগছিলো।একের পর এক আক্রমন করতেছিল তারা।বলের দখলও নিজেদের মাঝেই রাখার চেষ্টা করতেছিল তারা।পয়েন্ট টেবিলের হিসেবে দলটি পিছিয়ে থাকলেও খেলা দেখে মোটেও সেটি বুঝা যাচ্ছিল না।তবে ভিল্লারিয়ালের রক্ষণভাগ খুবই সজাগ।আর গোলকিপারও প্রত্যেকটি বল খুব সুন্দরভাবে সেভ করছিল।ফলে এত আক্রমণের পরও কোনো বিপদ ঘটেনি।তবে উল্টো বিপদ ঘটলো রায়ো ভাল্লেক্যানোর।ম্যাচের মাত্র ৩ মিনিটের মাথায়ই আলফানসো গোল করে ভিল্লারিয়ালকে এগিয়ে দেয় ১-০ তে।এর পর তো রায়ো ভাল্লেকানোর আক্রমন আরো বেড়ে যায়।সমতায় ফেরানোর জন্যে মরিয়া হয়ে উঠে দলটি।আর ২১ মিনিটের সময় সফলও হয় তারা।গার্দিওলা গোল করে দলকে ১-১ এ সমতায় ফেরান।তবে এরপর পুরো ম্যাচের চিত্রই পাল্টে দেন ভিল্লারিয়াল।ম্যাচের ২৭ মিনিটের সময় ফয়থ গোল করে ভিল্লারিয়ালকে এগিয়ে দেন ২-১ তে।এরপর ৩৮ মিনিটের সময় আবার প্যাকো আলকেসের গোল করে ব্যাবধান আরো বাড়িয়ে ৩-১ করেন।এরপর প্রথমার্ধের যোগ করা ১ মিনিটের মাথায় তোরেস গোল করে ব্যাবধান বাড়িয়ে ৪-১ করে প্রথমার্ধ শেষ করেন।
• রায়ো ভাল্লেক্যানো ততক্ষণে দিশেহারা হয়ে গেছে।যেনো নিজেদেরকে হারিয়ে খুঁজছে।কিভাবে দলকে সমতায় ফেরাবে কিভাবে জিতবে কিছুই যেনো বুঝতে পারছিল না তারা।ম্যাচ যে তাদের নাগালের বাইরে অনেকটাই চলে গেছে সেটি নিশ্চিত ছিলো তারা।তাই দ্বিতীয়ার্ধের শুরু থেকেই বলের দখল নিজেদের মাঝেই রাখার চেষ্টা করতে থাকে দলটি।গোল করতে মরিয়া হয়ে উঠে।তবে বিপদ না ঘটার জন্যে রক্ষণটাকে খুব ভালোভাবে নজরে রাখতে বলে।ফলে ভিল্লারিয়াল আক্রমণের সুযোগই পাচ্ছিল না।গোল ব্যাবধানও আগের মতই ছিলো।আর রায়ো ভালেকানোরএত চেষ্টার পরও বিপক্ষের জাল পর্যন্ত কোনো বলকে নিয়ে যেতে সক্ষম হয়নি তারা।উল্টো ম্যাচের শেষদিকে ৮৯ মিনিটের সময় ম্যাচের প্রথম গোল করা অ্যালফোন্সো নিজের জোড়া গোলে ভিল্লারিয়ালকে ৫-১ এর ব্যাবধানে এগিয়ে দেন।অপরদিকে রায়ো ভাল্লেক্যানো পুরোই দিশেহারা।পরাস্ত হয়ে ম্যাচটি ৫-১ গোলের বিশাল ব্যাবধানে হেরে মাঠ ছাড়তে হয় দলটিকে।কিন্তু তারা চেষ্টার কমতি রাখেনি কোনো।তবে দক্ষতার অভাবে তাদের গোল সংখ্যা আর বাড়েনি।ফলে ম্যাচটি ভিল্লারিয়াল ৫-১ গোলের বিশাল ব্যাবধানে জিতে নেয়।
∆এই ম্যাচটি জেতার ফলে দুই দলের কারোরই পয়েন্ট টেবিলের কোনরকম পরিবর্তন হয়নি।ম্যাচটি উপভোগ্য ছিলো।
আর্টিকেলটি পড়ার জন্যে সকলকে অসংখ্য ধন্যবাদ।

