বাংলাদেশ প্রথম ইনিংসের ভুলে পা দিলো দ্বিতীয় ইনিংসেও

R
rahat

প্রথম ইনিংসের ভুল বাংলাদেশ শোধরাতে পারলো না দ্বিতীয় ইনিংসেও।নিজেদের চেনা,এতদিনের পরিচিত মিরপুরের মাঠে এমন হতাশাজনক পারফরম্যান্স কেউই আশা করে নি।

     •বাংলাদেশ প্রথম ইনিংসে শ্রীলংকার বিপক্ষে ব্যাটিং করতে নেমে মাত্র ২৪ রানেই হারায় টপঅর্ডারের মূল্যবান ৫ উইকেট।টেস্টের মত দীর্ঘমেয়াদি খেলায় যেখানে সবাই ধর্য্যের পরীক্ষা দেয় সেখানে বাংলাদেশের টপঅর্ডার যেনো পুরোপুরি পরাস্ত হয়েছিল।সেখান থেকেই শিক্ষা নেয়া উচিত ছিল ব্যাটসম্যানদের।কিন্তু সেই একই ভুল আবার করলো বাংলাদেশ।গতকাল চতুর্থ দিনের প্রায় শেষের দিকে শ্রীলংকাকে অলআউট করে বাংলাদেশ।১৪০ রানের লিড পায় শ্রীলঙ্কা।সেখানে দিনের বাকি অভারগুলো বাংলাদেশের ব্যাটসম্যানরা খেলতে পারলো না।আবারও ২৫ রানে নেই মূল্যবান ছার উইকেট,টাও মাত্র ১০ ওভারের মধ্যে!মনে এতটা বেজে পারফরম্যান্স করবে কেউ হয়তো ভাবেনি তাও আবার নিজের মাঠে নিজের দেশে।

আগের ইনিংসে শূন্য রান করা তামিম এইবারও রানের খাতা খুলতে পারেননি দ্বিতীয় ইনিংসে।একজন ওপেনিং প্লেয়ার যদি একই ম্যাচের দুটি ইনিংসেই শূন্য রানে আউট হয় সেটি দলের জন্যে কখনোই ভালো হয় না।তারপর আসি আমাদের ক্যাপ্টেন মমিনুল হকের বেলায়,যিনি গত ৭ ইনিংস ধরে দুই অঙ্কের ঘরেই পৌঁছাতে পারেনি।তিনি ক্রিজে আসলেন, খেললেন,সুন্দর করে নিজের উইকেট বিলিয়ে দিয়ে চলে গেলেন।মনে হচ্ছিল উনি শুধু ক্রিজ টা দেখতে আসছিল।যেই টিমের ওপেনিং ব্যাটসম্যান,ক্যাপ্টেনদের এই নাজেহাল অবস্থা সেই টিমের দ্বারা টেস্ট জেতার আশা করাটাও বোকামি।

জানিনা ম্যানেজমেন্ট কি পদক্ষেপ নিবে এই ব্যাপারে,তবে এখন সময় হয়েছে যোগ্য প্লেয়ারদের সুযোগ দেয়ার,যারা নিজেদের ভুলগুলোর সঠিক বিচার করতে জানেনা তাদের কি যোগ্যতায় দলে রাখতেছে জানিনা,নয়ত আর কতদিন এইরকম হতাশা দেখতে হবে বাংলাদেশের ব্যাটসম্যানদের!কারোরই সঠিক জানা নেই।

আর্টিকেলটি পড়ার জন্যে সকলকে অসংখ্য ধন্যবাদ।

Comments