গতকাল ২৭ শে অক্টোবর আইসিসি মেন্স টি - টুয়েন্টি বিশ্বকাপ ২০২২ এর উদ্বোধনী ম্যাচে বাংলাদেশ মুখোমুখি হয় দক্ষিণ আফ্রিকার।যেখানে দক্ষিণ আফ্রিকা প্রথমে ব্যাটিংয়ে নেমে প্রথম ওভারেই ওপেনার বাভূমাকে হারায়।তবে পরে রশো এবং ডি কক মিলে যেই ব্যাটিং তাণ্ডব চালিয়েছিল সেটার সামনে বাংলাদেশের বোলাররা দাড়াতেই পারেনি। তাদের ১৬৮ রানের বিশাল পার্টনারশিপের উপর ভর করে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ দাড়ায় ২০ ওভারে ২০৫ রান।
২০৬ রানের বিশাল জবাবে ব্যাট করতে নেমে টাইগাররা শুরুটা দারুন করলেও ২৬ রানে ওপেনিং জুটি ভাঙার পর লিটন দাস ছাড়া কোনো ব্যাটসম্যান দক্ষিণ আফ্রিকার বোলিংয়ের সামনে দাড়াতেই পারেনি।ফলে মাত্র ১০১ রানেই অলআউট হয়ে যায় বাংলাদেশ।১০৪ রানের বিশাল জয় পায় দক্ষিণ আফ্রিকা।
দিনের দ্বিতীয় ম্যাচে ভারত আয়ারল্যান্ড মুখোমুখি হয়।যেখানে ভারত প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই ১১ রানে প্রথম উইকেট হারায়।কিন্তু এরপর থেকে ভারত খুব বড় বড় পার্টনারশিপ দিয়ে ২০ অভার শেষে মাত্র দুই উইকেটের বিনিময়ে ১৭৯ রানের একটি বড় সংগ্রহ দাড় করায়,যেখানে রোহিত,কোহলি,যাদব এদের অবদান ছিলো।
১৮০ রানের জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই ধুঁকতে থাকা আয়ারল্যান্ডের একের পর এক উইকেট বিসর্জনে তাদের যাত্রা থেমে যায় মাত্র ১২৩ রানেই।২০ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে তারা এই রান সংগ্রহ করে।ফলে ভারত ৫৬ রানের বড় জয় পায়।
দিনের শেষ ম্যাচে মুখোমুখি হয় পাকিস্তান এবং জিম্বাবুয়ে।যেখানে জিম্বাবুয়ে প্রথমে ব্যাটিংয়ে নেমে পাকিস্তানের বোলারদের কাছে পরাস্ত হয়।ফলে রান সংগ্রহ করতে ব্যার্থ হচ্ছিল বারবার।এর মধ্যে প্রথমে ৪২ রান পর্যন্ত উইকেট না পড়লেও পরে একের পর এক উইকেট পড়তে থাকে জিম্বাবুয়ের।ফলে ২০ ওভার শেষে জিম্বাবুয়ের সংগ্রহ দাড়ায় ৮ উইকেটের বিনিময়ে মাত্র ১৩০ রান।
১৩১ রানের সহজ জবাবে ব্যাট করতে নেমে পাকিস্তানের রানের গতিও শুরু থেকেই ধির গতিতে চলতে থাকে। অভারপ্রতি রানই ঠিকমতো তুলতে পারছিল না ব্যাটসম্যানরা।তার উপর আবার উইকেট ও পড়তে থাকে নিয়মিত বিরতিতে।ফলে পাকিস্তানের ব্যাটসম্যানদের উপর চাপটাও বাড়তে থাকে আস্তে আস্তে।তবে নওয়াজ কিছুটা চাপমুক্ত করতে পারলেও শেষদিকে মাত্র ৪ বলে ৪ রানের দরকার ছিলো হতে ৫ উইকেট ছিলো।তবুও এই সহজ কাজটি করত ব্যার্থ হয় পাকিস্তানের ব্যাটসম্যানরা।ফলে শাস রুদ্ধকর এক ম্যাচের সাক্ষী হলো ক্রিকেটপ্রেমীরা।যেখানে শেষ পর্যন্ত ১ রানের জয় পেলো জিম্বাবুয়ে।
আর্টিকেলটি পড়ার জন্যে সকলকে অসংখ্য ধন্যবাদ।


আপনার পোস্ট @sereybd দ্বারা কিউরেট করা হয়েছে। Serey Bangladesh কমিউনিটিতে পোস্টটি শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ
realsort-elyas দ্বারা ম্যানুয়ালি কিউরেট করা হয়েছে