পেনাল্টির সুযোগ পেয়েও জিততে পারেনি নেদারল্যান্ডস

R
rahat

গতকাল ইউয়েফা নেশন্স লিগের পোল্যান্ড এবং নেদারল্যান্ডসের ম্যাচটির মধ্যে ২-২ গোলে ড্র হয়।নেদারল্যান্ডসের নিজেদের মাঠেই নিজেদের ভুলের কারণে ম্যাচটি জেতা হয়নি ডাচদের।

     • তবে খেলার পরিস্থিতি ছিলো অন্যরকম।প্রথমার্ধের ১৮ মিনিটের সময়ই গোল হজম করে ডাচরা।পরে দ্বিতীয়ার্ধে ৪৯ মিনিটে জোড়া গোল হজম করে ২-০ তে পিছিয়ে পরে।তবে পোল্যান্ডের এই উচ্ছাস বেশিক্ষণ ধরে রাখতে দেয়নি ডাচরা।মাত্র তিন মিনিটের ব্যাবধানে দুই গোল দিয়ে খেলা সমতায় ফিরিয়ে ফেলেন তারা।৫১ মিনিটে আর ৫৪ মিনিটের পরপর গোলে ২-২ এ সমতায় ফিরে দুই দল।তবে ডাচরা খুব চেপে ধরেছিল পোল্যান্ডকে।ফলে পোল্যান্ড আর গোল করার সুযোগ পাচ্ছিল না।এইভাবে ৯০ মিনিট যাবার পর পোল্যান্ডের এক প্লেয়ারের মাধ্যমে নিজেদের ডি বক্সের ভেতরে হ্যান্ডবল হয়।পরে রেফারি VAR এর মাধ্যমে পর্যবেক্ষণ করে পেনাল্টি ঘোষণা দেয়।কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্যি সেই পেনাল্টির সুযোগ মিস করে বসে ডাচরা।গোলরক্ষককে ঠিকঠাক ফাঁকি দিতে পারলেও বল গোলপোস্টে লেগে ফেরত আসে।যার কারণে নিজদের মাঠে নিজেদের ভুলেই জেতা ম্যাচটি ড্র করতে হয় ডাচদের।

     ∆ তবে ডাচরা এর আগের দুই ম্যাচের দুটিই জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছিল।তবে এই ড্র এর ফলেও কোনো সমস্যা নেই ডাচদের।শীর্ষস্থান বজায় থাকবে এখনো।কারণ পয়েন্ট টেবিলে দুইয়ে থাকা বেলজিয়ামের পয়েন্ট সমান ম্যাচ খেলে মাত্র চার।

আর্টিকেলটি পড়ার জন্যে সকলকে অসংখ্য ধন্যবাদ।

Comments