টাইগারদের বিপক্ষে টেস্টের পর টি টুয়েন্টি সিরিজও জিতে নিলো ওয়েস্ট ইন্ডিজ

R
rahat

গায়ানাতে গতকাল সিরিজের শেষ টি টুয়েন্টি তে মুখোমুখি হয় বাংলাদেশ এবং ওয়েস্টইন্ডিজ।এর আগে সিরিজে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ ১-০ তে এগিয়ে ছিলো,সুতরাং আজকে বাংলাদেশ জিতলে সিরিজ ড্র হবে নয়তো সিরিজটি ওয়েস্ট ইন্ডিজের হাতেই উঠবে।খেলাটি বাংলাদেশ সময় রাত ১১:৩০ এ শুরু হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে খেলাটি রাত ১২ টায় শুরু হয় এবং বাংলাদেশ প্রথমে ব্যাটিং পায়।খেলার বিবরণ নিচে দেয়া হলো -

     • শুরু থেকেই বাংলাদেশ আক্রমণাত্মক না খেললেও আগের বারের মত উইকেট বিলিয়ে দেয়া থেকে বিরত ছিল।দেখেশুনে খেলছিল যাতে ভুল না হয়।তবে সেটি বেশিক্ষণ ধরে রাখতে পারেনি।৩৫ রানের সময় ওপেনার বিজয় ভুল শট খেলতে গিয়ে আউট হয় যায়।এরপর সাকিব এসে ভালো শুরু করার চেষ্টা করতে গিয়ে দলীয় ৪২ রানের সময়ই আউট হয়ে যায়।এরপর লিটন আর আফিফ মিলে ৫৭ রানের জুটি দেয়ার পর দলীয় ৯৯ রানের সময় ব্যাট চালাতে গিয়ে লিটন ক্যাচ আউট এর শিকার হন,মাত্র এক রানের জন্যে বঞ্চিত হন হাফ সেঞ্চুরি থেকে।পরে মাহমুদুল্লাহ আর আফিফ আবার ৪৯ রানের জুটি দেন এবং আফিফ মারমুখী ভূমিকায় খেলতে থাকেন।তবে দলীয় ১৪৮ রানের সময় মাহমুদুল্লাহ আউট হয়ে গেলে আবার দলীয় ১৫০ রানের সময় আফিফ রান আউটের শিকার হয়ে প্যাভিলিয়নে ফেরত যান।পরে শেষদিকে মোসাদ্দেক আর নরুল হাসান সোহান অপরাজিত থেকে ইনিংস শেষ করেন।২০ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ দাড়ায় ৫ উইকেট ১৬৩।দলের পক্ষে মাহমুদুল্লাহ ২২,লিটন ৪৯ এবং আফিফ সর্বোচ্চ ৫০ রান করেন।অপরদিকে ওয়ালস সর্বোচ্চ ২ টি উইকেট শিকার করেন।

       • ১৬৪ রানের জবাবে খেলতে নেমে প্রথম থেকেই বাংলাদেশের স্পিন এটাকের শিকার হয় ওয়েস্ট ইন্ডিজ।প্রথমে দলীয় নয় রানেই আগের ম্যাচে ভয়ংকর হয়ে ওঠা কিং কে ফেরান নাসুম আহমেদ।পরে দলীয় ২৩ রানের সময় ব্রকস কে ফেরান মাহাদী হাসান।এবং এরপর দলীয় ৪৩ রানের সময় সাকিব নিজের প্রথম ওভারে এসেই স্মিথকে ফেরান।ফলে ওয়েস্ট ইন্ডিজ মাত্র ৪৩ রানেই ৩ উইকেট হারিয়ে চাপে পরে যায়।তবে এর পর থেকে পরান আর মায়ার্শ মিলে বাংলাদেশী বোলারদের জেতার আশা শেষ করে দেয়।দুজনে মিলে মাত্র ৮ ওভারেই ৮৫ রান তুলে ফেলেন।পরে দলীয় ১২৮ রানের সময় নাসুমের বলে আউট হয়ে ফেরত যান ওপেনার ময়ার্শ।তবে পরান একদিকে মারমুখী ছিলেনই।কাউকেই ছাড় দিচ্ছিলেন না।খেলা প্রায় জেতার কাছাকাছি থাকতে শেষ দিকে দলীয় ১৫৩ রানের সময় আফিফ এর বলে আউট হয়ে যান আগের ম্যাচের নায়ক পাওয়েল।তবে শেষ পর্যন্ত পরান একবারে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন।ওয়েস্ট ইন্ডিজ জয় পায় ৫ উইকেটের।দলের পক্ষে মায়র্শ ৫৫ এবং অধিনায়ক পাওয়েল একাই করেন সর্বোচ্চ ৭৪ রান তাও অপরাজিত থেকেই।অপরদিকে নাসুম আহমেদ সর্বোচ্চ দুটি উইকেট শিকার করেন।

       ∆ এই জয়ের ফলে ওয়েস্ট ইন্ডিজ টেস্টের পর টি টুয়েন্টি সিরিজটি ও নিজেদের করে নিলো।ম্যান অফ দা ম্যাচ এবং প্লেয়ার অফ দা সিরিজ নির্বাচিত হয়েছেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক নিকোলাস পরান।

আর্টিকেলটি পড়ার জন্যে সকলকে অসংখ্য ধন্যবাদ।

Comments