অ্যাটলেটিকো মাদ্রিদ বনাম সেভিল্লার মধ্যকার ম্যাচের বিবরণ

R
rahat

স্প্যানিশ লা লিগায় অ্যাটলেটিকো মাদ্রিদ আর সেভিল্লার মধ্যকার ম্যাচটির গতকাল বাংলাদেশ সময় রাত ১:৩০ এ অনুষ্ঠিত হয়।যেখানে দুই দল খুব হাড্ডাহাড্ডি লড়াইয়ে রয়েছে।অ্যাটলেটিকো মাদ্রিদ রয়েছে পয়েন্ট টেবিলের ৩ নম্বরে অপরদিকে প্রায় সমান পয়েন্ট নিয়েই (মাত্র এক পয়েন্ট কম নিয়ে) পয়েন্ট টেবিলের ৪ নম্বরে অবস্থান করছে সেভিল্লা।ম্যাচটির সম্পূর্ন বিবরণ নিচে দেয়া হলো -

     • ম্যাচের প্রথমার্ধ থেকেই লড়াইটা ছিলো সমানে সমান।সবাই নিজেদের কাছেই বল রাখার চেষ্টা করছিল।কেউ কাউকে তেমন আক্রমন করার সুযোগ দিচ্ছিলো না।তবুও দুই দলই আক্রমণের চেষ্টা চালিয়ে যাচ্ছিল অনবরত।দুই দলেই ভালো ফরওয়ার্ড,ব্যাকওয়ার্ড, গোলকিপার রয়েছে।আর তারা খুবই তৎপর ছিলো।রক্ষণভাগ খুব নজরে রাখছিল বিপক্ষের খেলোরগুলোকে।কাগজে কলমে যেমন মিল তেমন খেলার মধ্যেও হাড্ডাহাড্ডি লড়াইয়ের দেখা মিলেছিলো।এর মধ্যে ম্যাচের ৩০ মিনিটের মাথায় হটাৎ করে গেমিনেজ সবার চোখ ফাঁকি দিয়ে বিপক্ষের জালে বল জড়িয়ে দেন।অ্যাটলেটিকো মাদ্রিদ কে এগিয়ে দেন ১-০ তে।এর পর অবশ্য সেভিল্লা চেষ্টা চালিয়ে গেলেও প্রথমার্ধে আর কোনো গোল করতে পারেনি দুই দলের কেউ।ফলে ১-০ তে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে অ্যাটলেটিকো মাদ্রিদ।

     • দ্বিতীয়ার্ধের প্রথম থেকেই সেভিল্লা গোলের জন্যে মরিয়া হয়ে উঠে।অপরদিকে ব্যাবধান বাড়ানোর জন্যে অ্যাটলেটিকো নতুন করে প্ল্যান সাজাতে থাকে।তবে সেভিল্লা নিজেদের পায়ে বল রাখলেও আক্রমন করার বেলায় সফল হতে পারছিলো না।প্রত্যেকটা আক্রমণই ব্যার্থ হচ্ছিল।অপরদিকে অ্যাটলেটিকো আক্রমন করেও বিপক্ষের জাল পর্যন্ত বল নিয়ে যেতে ব্যার্থ হচ্ছিল।ফলে প্রায় ৮৪ মিনিট পর্যন্ত একইভাবে গোল ছাড়া ম্যাচটি চলছিল।কিন্তু সেভিল্লার ফরওয়ার্ড নেস্যারি ম্যাচের শেষদিকে ৮৫ মিনিটের সময় অঘটন টা ঘটিয়ে ফেলেন।নিজের এবং দলের প্রথম গোলে দলকে বাঁচান ১-১ এ সমতায় ফিরিয়ে।এরপর অবশ্য কোনো দলই আর গোল করতে সক্ষম হয়নি।ফলে ম্যাচটি ১-১ গোলে ড্র হয়।

   ∆ এই ড্র এর ফলে দুই দলের কারোরই পয়েন্ট টেবিলের কোনো পরিবর্তন হয়নি ম্যাচটি খুবই উত্তেজনাকর এবং উপভোগ্য ছিলো।

আর্টিকেলটি পড়ার জন্যে সকলকে অসংখ্য ধন্যবাদ।

Comments