ব্রিটিশরা পৃথিবীতে কত কিছুই না করেছে,তাদের আধিপত্য একসময় বিশ্বব্যাপী ছিলো।বর্তমানে সেটা অনেকাংশেই কমে গেছে,কিন্তু সেটা ফুরিয়ে যায়নি।ইংল্যান্ড ক্রিকেট টিম সেদিন এমন একটি নজির দেখিয়েছে পুরো বিশ্বকে।রেকর্ডের খাতায় আগের নামটিও তাদেরই,তবুও নিজেদের রেকর্ড যেনো নিজেদের ভাঙতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন তারা।সেদিনের রেকর্ড এর আগে কোনো দল করে দেখাতে পারেনি ক্রিকেট বিশ্বে।আজকে সেই রেকর্ডটি সম্পর্কে আলোচনা করা যাক -
• গত পরশু ইংল্যান্ড নেদারল্যান্ডসের মধ্যকার প্রথম ওয়ানডে ম্যাচ,টসে হেরে প্রথমে ব্যাটিংয়ে নামে ইংল্যান্ড।নামার পর মাত্র ১ রান করতেই ওপেনার জেসন রয় আউট!নেদারল্যান্ডসের মত এমন পুঁচকে একটা দলের কাছে এমন কিছু আশা করেনি নিশ্চয়ই।তবে যেহেতু গোল বলের খেলা তাই নিশ্চিত কিছু বলার উপায় নেই।তবে এর পর থেকে যেই ঝড় শুরু হলো নেদারল্যান্ডসের বোলারদের উপর সিটিকে এক প্রকার অমানবিক বললেও ভুল হবে না।ওপেনার সল্ট এবং ডেভিড মালান মিলে ২২২ রানের এক বিশাল জুটি দার করেন।পরে সল্ট ব্যক্তিগত ১২২ রানের বিশাল ইনিংস খেলে প্যাভিলিয়নে ফেরেন।এরপর বিশ্ব আবারও দেখলো বাটলারের ঝড়।সদ্য আইপিএলে রেকর্ড করে যাওয়া বাটলার শুরু থেকেই ছিলেন আক্রমণাত্মক।বাটলার এবং মালান মিলে খুব কম ওভারেই ১৮৪ রানের বিশাল জুটি গড়ে ফেলেন।পরে অবশ্য মালান ব্যাক্তিগত ১২৫ রানের বিশাল ইনিংস খেলে আউট হন।পরে মরগান সুবিধা করতে পারেনি,প্রথম বলেই শূন্য রানে আউট হয়ে ফেরত যান প্যাভিলিয়নে।এরপর নামেন লিভিংস্টন,দলের রান তখন ৪৫ ওভারে ৪০৭।বাটলার আর লিবিংস্টন মিলে এরপর যা করলেন তা অনেকেই প্রত্যাশা করতে পারনি।মাত্র শেষ ৫ ওভারে যোগ করেন ৯১ রান!কোনো বলকেই যেনো ছেড়ে দিতে নারাজ তারা,যত পেটাচ্ছে ততই তাদের রান করার তাড়া বাড়ছে। লিভিংস্টন মাত্র ২২ বলে ৬ টি ছক্কা আর ৬ টি চারে অপরাজিত থাকেন ৬৬ রান করে।আর বাটলারের কথা না বললেই নয়,যেনো তাণ্ডব চালালেন বোলারদের উপর।আরেকটু হলে তো ডি - ভিলিয়ার্সের রেকর্ডই ভেঙ্গে ফেলতে পারতেন।২ বলের জন্যে সেটি ভাঙ্গা হলো না তার।৭০ বলে ১৬২ রানের এক অতিমানবীয় ইনিংস খেলেন তিনি,যেখানে ৭ টি ছক্কা এবং ১৪ টি চারের মার ছিলো।শেষ পর্যন্ত ইংল্যান্ডের এই তাণ্ডব শেষ হয় ৫০ ওভার শেষে ৪৯৮ রান করে চার উইকেট হারিয়ে।টার্গেট দাড়ায় ৪৯৯ রানের।
• ওয়ানডে ইতিহাসে ইংল্যান্ড একমাত্র দল যারা এই প্রথম ৪৯৮ রান করতে সক্ষম হয়েছে,তবে অনেকেই ভাবতে পারেন দুর্বল দল পেয়ে সুযোগ কাজে লাগিয়েছে,আমি বলবো মোটেও না।কারণ এর আগের রেকর্ডটিও তাদেরই ছিলো।অস্ট্রেলিয়ার মত শক্তিশালী একটি টিমের সাথে ৪৭১ রান নেয়া কম বেপার না।সেটি যারা করতে পারে তাদেরকে মোটেও সুবিধাবাদী বলার উপায় নেই।যায় হোক,এক অনন্য রেকর্ড দেখা মিলল ব্রিটিশদের মাধ্যমেই,উপভোগ করলো বিশ্বের ক্রিকেট প্রেমীরা।
∆ ম্যান অফ দা ম্যাচ নির্বাচিত হয়েছেন জস বাটলার।
আর্টিকেলটি পড়ার জন্যে সকলকে অসংখ্য ধন্যবাদ।

