চ্যাম্পিয়ন্স লিগের আরেক সেমি ফাইনালে আজ রাত ১ টায় মুখোমুখি হয় ইংলিশ ক্লাবের লিভারপুল আর স্প্যানিশ ক্লাবের ভিল্লারিয়াল।ম্যাচটির বিবরণ নিচে দেয়া হলো -
ইংলিশ ক্লাবগুলো বরাবরই দাপুটে এবং দ্রুতগামী স্প্যানিশ ক্লাবগুলোর তুলনায়।প্রথম লেগে দুই দল খেলতে নেমে প্রথম থেকেই খুব ভালোভাবে চেপে ধরে লিভারপুল।ভিল্লারিয়ালকে কোনো সুযোগ ই দিচ্ছিলো না লিভারপুল।যেনো পুরো ম্যাচটাই তাদের নিজেদের।বলের দখল থেকে নিয়ে আক্রমন,অন টার্গেট শট,পাস সবকিছুতেই খুব ভালোভাবে এগিয়ে লিভারপুল। ভিল্লারিয়াল যেনো শুধু চেয়ে চেয়ে দেখতেছে সবকিছু।তবে তারা তাদের রক্ষণটা একটু ভালোভাবে গুছিয়ে ছিলো।ফলে এত আক্রমণের পরও প্রথমার্ধে কোনো গোলই করতে পারেনি লিভারপুল।অবশ্য কিছু শট ভাগ্যের কারণে জালে জড়ায়নি।ফলে প্রথমার্ধ গোল শূন্যে ড্র নিয়েই মাঠ ছাড়ে দুই দল।
দ্বিতীয়ার্ধেও দেখা যায় একই চিত্র।সব কিছুতে আবারও চেপে ধরে লিভারপুল।কোনো সুযোগই দিচ্ছে না ভিল্লারিয়ালকে।ম্যাচের ৫৩ মিনিটের সময় ক্যাপ্টেন ইস্তুপ্লনান সফল হন কাঙ্ক্ষিত গোল করতে।১-০ তে এগিয়ে দেন লিভারপুলকে।৫৫ মিনিটে সাদিও মানের আরেক গোল লিভারপুলকে এগিয়ে দেয় ২-০ তে।এর পরও অনেক আক্রমন করেছিলো কিন্তু কাঙ্ক্ষিত গোল করতে পারে নি কেউই।ফর্মে থাকা মোহামেদ সালাহ আজকে গোল পাননি।তবুও ৯০ মিনিট শেষে ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে লিভারপুল।মজার ব্যাপার হলো পুরো খেলায় লিভারপুল শট করেছে ১৯ বার আর সেই জায়গায় ভিল্লারিয়াল মাত্র একবার!ভাবা যায়!ঠিক এতটা বৈষম্যই বজায় ছিল পুরো খেলায়।
আর্টিকেলটি পড়ার জন্যে সকলকে অসংখ্য ধন্যবাদ।

