ভারতের একের পর এক অধিনায়ক পরিবর্তন সকলেরই নজর কাড়ছে।কারণ টেস্টে ভারতের অধিনায়ক কোহলি দায়িত্ত্ব ছাড়ার পর থেকেই একের পর এক অধিনায়ক কারণবশত দল থেকে ছিটকে যাচ্ছেন ফলে নতুন করে বানানো হচ্ছে অধিনায়ক।এত পরিবর্তনের মাঝে এইবার শুনা যাচ্ছে ভারতের প্রসিদ্ধ পেস বোলার বুমরার কথা।যদি এমনটি হয়ে তাহলে ভারতের টেস্ট ইতিহাসে রেকর্ড করতে যাচ্ছেন বুমরাহ।
কারণ আর আগে কোনো ভারতীয় বিশেষজ্ঞ পেস বোলার অধিনায়কের দায়িত্ব নিতে পারেননি।যদি বুমরাহ দায়িত্ত্ব পান তাহলে সেটি ভারতের জন্যে প্রথম এবং ঐতিহাসিক ই হবে সেটি স্পষ্ট বুঝা যাচ্ছে।কারণ এর আগে পেসার হিসেবে ভারতকে নেতৃত্ব দিয়েছেন কপিল দেব (৩৪ টেস্ট), লালা অমরনাথ (১৫ টেস্ট), বিজয় হাজারে (১৪ টেস্ট) ও গুলাব্রাই রামচাঁদ (৫ টেস্ট)। তবে তাঁদের সবাই ছিলেন মূলত অলরাউন্ডার।সুতরাং সামনের আসন্ন ইংল্যান্ড সিরিজে বুমরাহ অধিনায়কত্ব পেলেই ইতিহাস গড়বেন তিনি।
আগামী মাসের শুরুতেই ইংল্যান্ডের সঙ্গে টেস্ট খেলার সূচি রয়েছে ভারতের।এই টেস্টটি গত বছরের পাঁচ ম্যাচ টেস্ট সিরিজের পঞ্চম টেস্টটি।কারণ গত বছর করণার কারণে ৪ টি টেস্ট খেলার পরই সিরিজ স্থগিত করা হয়েছিল।ফলে বাকি টেস্টটি খেলার জন্যেই ভারত যাচ্ছে ইংল্যান্ডে।তবে এই সিরিজেও থাকছেন না অনেকে।
গত পরশু জানানো হয় রোহিত শর্মা করোনা আক্রান্ত,আইসলেশনে রয়েছেন।ফলে তাকে ছাড়াই ইংল্যান্ডের উদ্দেশ্যে রওনা দেয় ভারতীয় ক্রিকেট টিম।তবে দ্রাবিড় বলেছেন তিনি শেষ পর্যন্ত দেখবেন,যদি টেস্টের আগের দিনও তার করোনা ভালো হয় তবে তাকে দলে নিবেন।কারণ তার মতো প্রতিভাবান একজন ব্যাটসম্যান এবং অধিনায়কের খুবই অভাব এখন ভারতের।চোটের কারণে স্কোয়াড থেকে আগেই ছিটকে গেছেন লকেশ রাহুল।তার পরিবর্তে অবশ্য মায়নাক আগরওয়ালকে নিয়ে যাওয়া হয়েছে।অপরদিকে অশ্বিন করোনা আক্রান্ত হওয়ায় যেতে পারেননি দলের সঙ্গে।তবে জানানো হয়েছে ইতোমধ্যে তিনি সুস্থ আছেন। তাই টেস্ট শুরুর আগেই ইংল্যান্ড যাচ্ছেন।তবে দলে জায়গা পাবেন কিনা সেটি নিশ্চিত ভাবে বলা যাচ্ছে না।কারণ তিনি ছাড়াও অলরাউন্ডার হিসেবে রবীন্দ্র জাদেজা এবং শারদুল ঠাকুর আছেন।
ভারত এই বছরে টেস্টে মোট ৪ বার অধিনায়কত্ব পরিবর্তন করলো।জানুয়ারিতে কোহলি অধিনায়কত্ব ছাড়ার পর রোহিত শর্মা দায়িত্ত্ব পান তবে ইনজুরির কারণে পরের সিরিজ খেলতে না পারায় দায়িত্ব দেয়া হয় রাহুলকে।পরে দক্ষিণ আফ্রিকার সঙ্গে সিরিজে চোটের কারণে ছিটকে যাওয়ায় আবার দায়িত্ত্ব দেয়া হয় এইসব পন্টকে।কিন্তু টেস্ট সিরিজের জন্যে আয়ারল্যান্ড এর সাথে টি টুয়েন্টি খেলার জন্যে হার্দিক পান্দিয়া কে অধিনায়ক করে পাঠানো হয়।তবে সামনের ইংল্যান্ড এর সাথে ম্যাচে পন্ট থাকবেন কিনা সিটি নিশ্চিতভাবে বলা যাচ্ছে না তাই আসন্ন ম্যাচে বুমরার দায়িত্ব পাবার সম্ভাবনা ভালোভাবেই রয়েছে।
আর্টিকেলটি পড়ার জন্যে সকলকে অসংখ্য ধন্যবাদ।

