বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার দ্বিতীয় টি টুয়েন্টি

R
rahat

গতকাল বাংলাদেশ সময় রাত সাড়ে এগারোটায় সিরিজের দ্বিতীয় টি টুয়েন্টি তে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হয় বাংলাদেশ।আগের ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যাক্ত হয়েছিল।ওয়েস্ট ইন্ডিজ প্রথমে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।

      • শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে ওয়েস্ট ইন্ডিজ।আর এটি ওয়েস্ট ইন্ডিজের যেনো রক্তে মেশা,পাওয়ার হিটিং এর জন্যে তাদের কোনো জুড়ি নেই। প্রথমে ভয়ংকর হয়ে ওঠা ময়ার্শকে ফেরান মাহাদী।দলীয় ১৮ রানে ওপেনিং জুটির পর দ্বিতীয় আঘাতটি আনে সাকিব।দলীয় ২৬ রানে শূন্য রানেই আউট করেন ব্রুকসকে।এরপর অধিনায়ক পরান এবং কিং মিলে ৭৪ রানের বড় জুটি দিলে দলীয় ১০০ রানের সময় পরানকে ফেরান মোসাদ্দেক।এর পর পাওয়েল বাংলাদেশের জন্যে এক বিভীষিকা হয়ে আসেন ।শাকিবের এক ওভারেই ২৩ রান নেন।আর তাসকিনকে ৩ ওভারে ৪৬ রান খরচ করেন দুইজনে মিলে।কাউকেই ছাড় দিচ্ছিলেন না এই দুইজন।খুবই কম বলে ৬৩ রানের জুটি করার পর সেটিতে বেঘাত ঘটান শরিফুল ইসলাম।দলীয় ১৬৩ রানের মাথায় আউট হন কিং।পরে আবার ১৭৬ রানের মাথায় শরিফুলের দ্বিতীয় শিকার শ্রেপের্ড।কিন্তু অপরদিকে পাওয়েলকে থামাতে পারেনি কোনো বোলারই।ফলে ২০ ওভার শেষে স্বাগতিকরা ৫ উইকেট দাড় করেন ১৯৩ রানের বড় এক স্কোর।দলের পক্ষে কিং ৫৭,পরান ৩৪ এবং পাওয়েল দলীয় সর্বোচ্চ ৬১ রান করে অপরাজিত থাকেন।অপরদিকে শরিফুল ইসলাম সর্বোচ্চ দুটি উইকেট শিকার করেন।

      • ১৯৩ রান তাড়া করতে নেমে বাংলাদেশের অবস্থান শুরু থেকেই নিচে নামতে শুরু করে।যেখানে ওভার প্রতি রান দরকার প্রায় দশের কাছাকাছি সেখানে ওভারে ৬ রান করে নিতেই কষ্ট হচ্ছিল তাদের।এর মধ্যে আবার দুই ওপেনারকে পরপর দুই বলে আউট করে মেকয়।মাত্র ৮ রানেই বাংলাদেশের নেই ২ উইকেট।এরপর সাকিব মাহমুদুল্লাহ মিলে ভালো শুরু করার চেষ্টা করলেও দলীয় ২৩ রানেই মাহমুদুল্লাহকে ফেরান স্মিথ।এরপর আফিফ আর সাকিব ভালো জুটি দেন।আফিফ আক্রমণাত্মক হয়ে উঠার পরই দলীয় ৭৮ রানের মাথায় শেপার্ড এর বলে ভুল শট খেলতে গিয়ে আউট হন আফিফ।একদিকে সাকিব নির্জীব ভাবে দলকে আগলে রাখেন।কিন্তু আস্তে আস্তে রানের চাপ বাড়ছিল।এরপর নুরুল হাসান সোহান ও বেশিক্ষণ ক্রিজে টিকতে পারেননি।দলীয় ৯৭ রানের সময়ই একেল হোসেন এর বলে আউট হয়ে ফেরত যান সোহান।দল একদিকে উইকেট হারাচ্ছে আরেকদিকে রীকুয়ার্ড রান রেট বাড়তে বাড়তে ১৮ তে গিয়ে ঠেকেছে।পরিসংখ্যান খুবই কঠিন তাও আশা ছাড়েনি বাংলাদেশ।মোসাদ্দেককে নিয়ে আবারও খুব কম বলেই ৫৩ রানের জুটি গড়েন সাকিব,কিন্তু মোসাদ্দেক ও ভালো শুরুর চেষ্টা চালিয়ে যেতেই শেফার্ড এর বলে আউট হয়ে যান দলীয় ১৫০ রানে।ততক্ষণে প্রত্যেক ওভারে ১২/১৫ রান করে আসছিল কিন্তু দরকার প্রতি ওভারে ২৫,তাই শেষ পর্যন্ত ২০ ওভার শেষে ৬ উইকেট বাংলাদেশ সংগ্রহ করতে পারে ১৫৮ রান,ফলে ৩৫ রানে হেরে যায় ম্যাচটি।দলের পক্ষে আফিফ ৩৪ এবং সাকিব শেষ পর্যন্ত দলীয় সর্বোচ্চ ৬৮ রানে অপরাজিত থাকেন।অপরদিকে শেফার্ড এবং মেকোয় দুটি করে উইকেট নেন।

      ∆ এই জয়ের ফলে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে ১-০ তে এগিয়ে গেলো।ম্যান অফ দা ম্যাচ নির্বাচিত হন মাত্র ২৮ বলে ৬১ রানের ঝড়ো ইনিংস খেলা রোভমান পাওয়েল।

আর্টিকেলটি পড়ার জন্যে সকলকে অসংখ্য ধন্যবাদ।

Comments