গত পরশু রাতেই ইতালির বিপক্ষে ফিনালিসিমা ২০২২ জিতে নেয় আর্জেন্টিনা।সেটি নিয়ে আর্জেন্টিনার উদযাপন নিয়ে আলোচনা সমালোচনা দুটিই হয়।এমনকি মেসির সতীর্থ নেইমারও নিজের দেশকে নিয়ে খোঁচা মেরে উদযাপন করায় আর্জেন্টাইনদের উপর সন্তুষ্ট নন।আগামী ৬ জুন এস্তোনিয়ার বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টাইনরা।
• ইতোমধ্যে সেই ম্যাচ নিয়ে আর্জেন্টাইন হেড কোচ লিওনেল স্কোলোনি একাদশে ৯ টিরও বেশি পরিবর্তন রাখছেন।মেসি কে নিয়ে বেঞ্চের প্লেয়ারদের নিয়ে একাদশ সাজানোর পরিকল্পনা করছেন তিনি।এতে করে প্রথম সারির প্লেয়াররা বিশ্রাম পাচ্ছেন অপরদিকে বেঞ্চের প্লেয়ারদের যোগ্যতা যাচাই হয়ে যাচ্ছে।দুই দিক বিবেচনা করেই স্কলোনী প্রথম সারির প্লেয়ারদের মূল একাদশে না রেখে বেঞ্চের প্লেয়ারদের মূল একাদশে সুযোগ দিচ্ছেন।তবে মেসির সঙ্গে গত ম্যাচ খেলা গুইদো রদ্রিগেজ কেও দেখা যেতে পারে শুরুর একাদশে।ইতোমধ্যে হাঁটুর ইনজুরির কারণে দল থেকে ছিটকে গেছেন গোলকিপার ইমিলিয়ানো মার্টিনেজ।তাছাড়া ইনজুরির কারণে মিডফিল্ডার লেয়ান্দ্র পারেদেস ও ফরোয়ার্ড অ্যাঞ্জেল কোররেয়াকে পাচ্ছে না আর্জেন্টিনা।অপরদিকে আগামী ম্যাচে অভিষেক হতে পারে মার্কো সেন্সির।আর এর সবকিছুই হয়তো ১১ জুন ব্রাজিলের বিপক্ষে ম্যাচটির জন্যে করতেছেন স্কলনী।কারণ সামনের ম্যাচ থেকে পরের ম্যাচটি বেশি গুরুত্বপূর্ন।
∆এস্তোনিয়ার বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ:
ফ্রাংকো আরমানি/জেরোনিমো রুল্লি, গনজালো মন্টিয়েল, জার্মান পেজ্জেল্লা, লিসান্দ্রো মার্টিনেজ/মার্কোস সেন্সি, মার্কোস আকুনা, এজেকুয়েল পালাসিওস, গুইদো রদ্রিগেজ/অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, আলেজান্দ্রো গোমেজ/অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, লিওনেল মেসি, হোয়াকিন কোররেয়া/হুলিয়ান আলভারেজ ও নিকোলাস গঞ্জালেজ।
আর্টিকেলটি পড়ার জন্যে সকলকে অসংখ্য ধন্যবাদ।

