গতকাল বাংলাদেশ সময় রাত ৮ টায় ইংলিশ প্রিমিয়ার লিগের এই মৌসুমের শেষ ম্যাচ তথা ফাইনাল ম্যাচও বলা যায়,সেটিতে মুখোমুখি হয় ম্যানচেস্টার সিটি আর এস্টন ভিল্লা।পরিসংখ্যান টা এমন যে ওইদিন পয়েন্ট টেবিলের ২ নম্বরে থাকা লিভারপুল ৩-১ এ মাছ জিতে আগেই শীর্ষস্থান দখল করে নেয়।ফলে সিটির সামনে অগ্নিপরীক্ষাই ছিলো বলতে গেলে।কারণ পয়েন্ট টেবিলের ১৪ নম্বরের দল হলেও এস্টন ভিলা যথেষ্ট শক্তপোক্ত দল। তাই যদি সিটি তাদের সাথে হারে তাহলে তো শিরোপা লিভারপুলের নিশ্চিত কিন্তু যদি ড্র করে তাহলেও লিভারপুলের শিরোপা নিশ্চিত।কারণ লিভারপুল পয়েন্টের দিক থেকে এগিয়ে ছিলো।তার মানে যেভাবেই হোক সিটির এই ম্যাচ জেতা ছাড়া শিরোপা যেটার কোনো সম্ভাবনাই নেই।
• সিটি সেটি মাথায় নিয়েই খেলতে নামে।কিন্তু নিজেদের মাঝে বলের দখল আর একের পর এক আক্রমণের মধ্য দিয়ে বিপক্ষের রক্ষণ আর গোলকিপারকে ভেদ করতে সক্ষম হয়নি।অপরদিকে এস্টন ভিলা তো এটাক করার সুযোগই পাচ্ছিল না। তাও প্রথমার্ধে তারাই সফল।৩৭ মিনিটে ক্যাশ গোল করে সিটির শিরোপা জেতার আশায় বেঘাত ঘটায়।
• দ্বিতীয়ার্ধেও সিটি অনেক চেষ্টা করতে থাকে গোল করার।কারণ এখনো জিততে হলে ২ গোল করতে হবে।সেটি মাথায় নিয়েই আক্রমণের পর আক্রমন করে যাচ্ছে কিন্তু কেউই সফল হতে পারছে না।সবাই বিপক্ষের জালে বল জড়াতে ব্যার্থ।এর মাঝে ম্যাচের ৬৯ মিনিটে কিউটিনহো গোল করে সিটিকে শিরোপা থেকে আরো দূরে ঠেলে দেয়।সিটির মাথায় তখন যেনো আকাশ ভেঙে পরে।একে তো এত আক্রমণের পরও গোল করতে না পারার ব্যার্থতা।অপরদিকে নূন্যতম সুযোগ কাজে লাগিয়ে বিপক্ষের কাছে ২-০ গোলে পিছিয়ে।সিটিকে এই ম্যাচ জিততে হলে যে নাটকীয় কিছু করতে হবে সেটি তারা খুব ভালোভাবেই বুঝতেছিলো।আর হলোও তাই।৭৬-৮১ এই ৫ মিনিটে ঝড় বয়ে গেলো এস্টন ভিলার জালে।৭৬ মিনিটে গুণ্ডগানের গোল দিয়ে শুরু,৭৮ মিনিটে রদ্রির গোল আবার ৮১ মিনিটে গুন্ডুগানের জোড়া গোলে সিটিকে ৫ মিনিটেই ৩-২ এ এগিয়ে দেয় দুইজন।ফুটবল প্রেমীরা তো এমন কিছুর আশায়ই থাকে,আর সমর্থক যদি হয় সিটির তাহলে তো আর কথাই নেই।কত রোমাঞ্চ, কত আবেগ,কত উত্তেজনা তখন খুব ভালোভাবে টের পাওয়া যাচ্ছিল।সিটি আর কোনো ভুল করেনি।পুরো ম্যাচটি সুন্দরভাবে শেষ করে শিরোপাটা নিজেদের করে নেয়।অপরদিকে লিভারপুলের জন্যে সমবেদনা জানানো ছাড়া কিছুই করার নেই।
∆ সত্যি বলতে পুরো ম্যাচটি খুব উপভোগ করেছি,আর শেষে সিটির আনন্দ দেখে নিজেরও আনন্দ হচ্ছিল।কারণ তারা যেমন চেষ্টা করছে তেমন ফলও পেয়েছে,হল ছাড়েনি দলটি।
আর্টিকেলটি পড়ার জন্যে সকলকে অসংখ্য ধন্যবাদ।

