এক ম্যাচ হতে রেখেই বাংলাদেশের সিরিজ জয়

R
rahat

গায়নায় প্রথম ম্যাচে নিজেদের মাঠে হারের পর সিরিজে সমতায় ফিরতে দ্বিতীয় ওয়ানডে তে মাঠে নামে ওয়েস্ট ইন্ডিজ,প্রতিপক্ষ সিরিজ জেতার আশায় মাঠে নামা বাংলাদেশ।ম্যাচটি যথাসময়ে বাংলাদেশ সময় রাত ৮ টায় শুরু হয়।গত ম্যাচের মত এই ম্যাচেও বাংলাদেশ টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয়।খেলাটির সম্পূর্ন বিবরণ নিচে দেয়া হলো -

      • গত ম্যাচের স্পিনারদের দাপট দেখার পর এইবার ওয়েস্ট ইন্ডিজ সতর্কতার সঙ্গে খেলতে থাকে।কিন্তু তামিম নাছোড়বান্দা,একের পর এক স্পিন এটাক আনতে থাকে বোলিংয়ে।ফলে প্রথম ২৬ রান পর্যন্ত উইকেট টিকিয়ে রাখতে পারলেও এর পর থেকে আবার টাইগারদের স্পিন এটাকের কাছে সম্পূর্ন পরাস্ত হয় ওয়েস্ট ইন্ডিজ।গত ম্যাচের মত এই ম্যাচেও নিয়মিত বিরতিতে একের পর এক উইকেট হারাতে থাকে উইন্ডিজরা।দলীয় ২৭ রানে ময়ারস আউট হবার পর ৩৯ রানে ব্রোকস,৪৪ রানে শাই হোপ,৪৫ রানে পরান,৬৯ রানে পাওয়েল,৭২ রানে কিং এবং আকিল হোসেন,৮৬ রানে শেফার্ড এবং জোসেফ এবং শেষপর্যন্ত উইন্ডিজের ইনিংস থামে ১০৮ রানে মোতি আউট হবার পর।আগের ম্যাচের চাইতেও খারাপ ইনিংসের মুখোমুখি উইন্ডিজের ব্যাটিং লাইনআপ।অথচ এই দলটাই টেস্ট এবং টি টুয়েন্টি তে দুর্দান্ত খেলে হোয়াইট ওয়াশ করেছিল বাংলাদেশকে।দলের পক্ষে পল সর্বোচ্চ ২৫ রান করে অপরাজিত থাকেন,তাছাড়া কেউই ২০ এর উপরে রান করতে পারেননি।অপরদিকে বাংলাদেশের স্পিনারদের উইকেট সংখ্যাই বেশি,প্রায় সবকটাই নিয়েছেন স্পিনাররা,যার মধ্যে মেহেদী সর্বোচ্চ ৪ টি এবং না ৩ টি উইকেট শিকার করেন।

    • ১০৯ রানের সহজ জবাবে খেলতে নেমে গত ম্যাচের মত উইকেট বিলিয়ে দেয়ার কোনো তাড়া ছিল না টাইগারদের,আর ওপেনিংয়ে লিটনকে রেখে শান্তকে দিয়ে শুরু করেন তামিম।ফলটাও পান যথাযথ।যদিও দলীয় ৪৮ রানে মোটির বলে শান্ত ২০ রান করে আউট হন।কিন্তু লিটন আর এইবার ভুল করেননি।তামিমের সঙ্গে ৬৪ রানের এক অনবদ্য জুটির মাধ্যমে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন দুইজন।ফলে বাংলাদেশ জয় পায় ৯ উইকেটের বিশাল ব্যাবধানে।দলের পক্ষে লিটন ৩২ রান করে অপরাজিত ছিলেন আর শেষ বলে চার মেরে নিজের হাফ সেঞ্চুরি পূর্ন করতে ভুলেননি তামিম ইকবাল।ফলে তার ৫০ রানই দলীয় সর্বোচ্চ।

     ∆ এই জয়ের ফলে বাংলাদেশ সিরিজে ২-০ তে এগিয়ে থেকে সিরিজ জয় নিশ্চিত করলো।প্লেয়ার অফ দা ম্যাচ নির্বাচিত হয়েছেন অসাধারণ ইকোনমি এবং বোলিয়ের জন্যে নাসুম আহমেদ।

আর্টিকেলটি পড়ার জন্যে সকলকে অসংখ্য ধন্যবাদ।

Comments