Cook up a strom movie rivew

R
rahat

আজকে শেয়ার করব আমার দেখা আরেকটি সুন্দর মুভি রিভিউ যার নাম কুক আপ এ স্টর্ম (Cook up a strom).ছবিটি 2017 সালের ফেব্রুয়ারি 10 তারিখ চায়নাতে মুক্তি পায়। ছবিটি ক্যান্টোনিজ এবং মান্দারিন এই দুটি ভাষার মুক্তি পায়। ছবিটি চায়নাতে ভালো সাড়া ফেলে আর আজকে আমার কাছে এই ছবিটির কোন কোন দিকগুলো ভালো লেগেছে তা শেয়ার করবঃ

 

ছবিটিতে গায় নামের একজন যুবককে দেখানো হয় যিনি চায়নার একটি ছোট স্ট্রীট রেস্টুরেন্টের রাঁধুনি এবং মালিক ছিল। সে খুব ভালো রাঁধুনি ছিল আর যার কারণে তাঁর রেস্টুরেন্ট খুব ভালো চলত অনেক মানুষ দূরদূরান্ত থেকে তার রেস্টুরেন্টে খাবার খেতে আসতো।সেই রেস্টুরেন্টের ট্রেডিশনাল খাবার বিক্রি করতো।তার একটি নির্মম অতীত আছে যেখানে তার মা মারা যাবার পর তার বাবা তাকে একজন সহকারি রাঁধুনির হাতে তুলে দিয়ে তুলে দেয় এবং তার সাথে সম্পর্ক ছিন্ন করে ফেলে। তার বাবা ছিল তখনকার যুগের মাস্টার্সেফ।গায়ে বড় হয়ে টিভি চ্যানেলে তার বাবাকে দেখতে তখন তার বাবাকে যদি তার ফ্যামিলি সম্পর্কে জিজ্ঞেস করা হত তখন তিনি বলতেন তাঁর কোন সন্তান নেই। এটা দেখে গায়ের অনেক রাগ হতো তাই তিনিও চাইতেন তার বাবার চাইতেও ভালো রাঁধুনী হওয়ার।এরপর ছবিটিতে আরেকটি রাঁধুনিকে দেখানো হয় যার নাম পল।সে খুব 7 স্টার হোটেলের অনেক বড় রাঁধুনি ছিল।সে অনেক উন্নত মানের একটি রেস্টুরেন্ট দেয় রেস্টুরেন্ট টা খুব পরিষ্কার-পরিচ্ছন্ন এবং এটাতে খুব দামী দামী খাবার পাওয়া যেত।

 

ছবিটির গায় এবং পলের মাছ কাটার দৃশ্য টা আমার কাছে খুব ভালো লেগেছে। সেখানে তারা অতি দ্রুত খুব সুন্দর ভাবে একটি মাছের কাঁটা থেকে নিয়ে পুরো মাছটিকে টুকরো টুকরো করে তাহলে যেটা দেখে সবাই খুব অবাক হয়ে যায়। এরপর তারা দুজনে একটি আন্তর্জাতিক রাঁধুনির চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করেন। সেটিতে পল খুব কম সময়ে খুব সুস্বাদু খাবার বানিয়ে সেবারের চ্যাম্পিয়নশিপটা জিতে নেয়।এতে গায়ের আত্মসম্মানে আঘাত লাগে। 

 

ছবিটির আরো একটা ভালো দিক হলো প্রথমে গায় এবং পল দুজন দুজনের শত্রু থাকলেও পরে দুজন খুব ভালো বন্ধুতে পরিণত হয় এবং তারা দুজন মিলে খুব দ্রুত খুব ভালো ভালো খাবার বানায় এবং একটি চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করে। যেখানে ফাইনালে পড়তে পারলে গায়ের বাবার সাথে প্রতিযোগিতা করতে হবে এটা দেখে গায়ে আরো উৎসাহিত হয় এবং ওই চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করে। 

 

ছবিটিতে আরেকটি জিনিস ভালো লাগে সেটি হল চ্যাম্পিয়নশিপে শুধুমাত্র একজন অংশগ্রহণ করতে পারবে আর সেটি পল সুযোগ থাকা সত্ত্বেও গায়কে উৎসর্গ করেন।যেটি প্রকৃত বন্ধুর পরিচয় বহন করে।

অতঃপর গায় ফাইনালে উঠে এবং তার বাবার সাথে প্রতিযোগিতা করার জন্য আসে এবং তার বাবা তার ছেলেকে দেখেই চিনে ফেলে।তারপর তার বাবা খুব কম সময়ে খুব সুস্বাদু একটা খাবার বানায় যেটি বিচারকদের কাছে খুবই ভালো লাগে কারণ তিনি ছিলেন মাস্টার শেফ। এরপর গায়ের পালা আসলে সে সবাইকে অবাক করে দিয়ে সাধারন নুডুলস বানায় আর এটি তার বাবাকে খেতে দিয়ে সে সেখান থেকে চলে যায়। নুডুলস এতো সুস্বাদু হয়েছিল যে তার বাবা এই নুডুলস খেতেই থাকে খেতেই থাকে, এরপর আর বিচারকদের বুঝতে অসুবিধা হয় না যে আসলে কে বিজয়ী হয়েছে। 

 

ছবিটির আরো একটি ভালো দিক সেটি হলো তার বাবা তাকে তার চাইতেও ভালো মানের রাধুনি বানানোর জন্য তাকে একা ছেড়ে চলে যায় যাতে সে তার বাবার উপর রাগ করে নিজের প্রচেষ্টায় তার চাইতেও ভালো রাঁধুনি হয়ে উঠতে পারে। গায় একথাটি তার বাবার সহকারী রাধুনির কাছ থেকে চ্যাম্পিয়নশিপের পরে জানতে পারে। 

 

ছবিটির শেষ যে ভালো দিকটি তা হলো, এখানে বিদেশি খাবারের চাইতে ট্রেডিশনাল খাবারটাকেই বেশি প্রাধান্য দেওয়া হয়েছে যেটি আমার কাছে খুবই ভালো লেগেছে। 

রিভিউটি পড়ার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। 

Comments

sereybd

অভিনন্দন! আপনার পোস্টটি সেরিবাংলাদেশের কমিউনিটি আইডি থেকে কিউরেশন করা হয়েছে। আপনি সেরি বাংলাদেশ ডিসকর্ড সার্ভারে get_upvote_serey চ্যানেলে আপনার পোস্ট লিঙ্ক জমা দিয়ে প্রতি 24 ঘন্টার মধ্যে একবার আমাদের কমিউনিটি  থেকে ভোটের অনুরোধ করতে পারবেন, ধন্যবাদ।

Join sereyBangladesh Discord server:- Join Discord (https://discord.com/invite/kdatp2dX)
Join sereyBangladesh Telegram :- Join Telegram (https://t.me/SereyBangladesh)