আজকে শেয়ার করবো আমার দেখা আরেকটি প্রিয় মুভির রিভউ। মুভিটির নাম "Shyam Singha Roy"
মুভিটি ২০২০ এর ফেব্রুয়ারিতে মুক্তি পাওয়ার কথা থাকলেও করোনার কারনে সেটি পিছিয়ে ২৪ শে ডিসেম্বর ২০২১ এ মুক্তি দেওয়া হয়।ছবিটি পরিচালনা করেন Rahul Sankrityan।ছবিটিতে অভিনয় করেন Nani,kreety Shetty,Sai Pallavi,Madonna Sebastian এবং আরো প্রমুখ।ছবিটি এখন পর্যন্ত বক্স অফিস এ ৫০ কোটি রুপির বেশি আয় করেছে।
ছবিটিতে প্রথমে নতুন প্রজন্মের কাহিনী উপস্থাপন করা হয়। যেখানে Nani থাকে একজন ছবির পরিচালক।তার পরিচিতি বাড়ানোর জন্য সে তার মনের মত একজন নায়িকা খুঁজে আর একটা কফি শপে।তাকে অনেক অনুরোধের পর সে অভিনয় করতে রাজি হয়।পরে এর সুবাদে তার সাথে ভালো একটা সম্পর্ক তৈরি হয় আর তাদের শর্ট ফিল্ম টাও ভালো সাড়া পায়।এতে করে সে ছবি করার সুযোগ পায়।তারপর সে তার মেধা আর শ্রম দিয়ে একটি সুন্দর ছবি বানায় যেটি ব্লগবাস্টার হিট হয়।পরে তার ছবিটি হিন্দি ভাষায় রিমেক করার অফার আসে।কিন্তু সেখানেই হয় ঝামেলা।তার ছবির কাহিনী ১৯৭০ সালে বের হওয়া একটি বই এর কাহিনীর সাথে হুবহু মিলে যায়। যায় ফলে কপিরাইট ইস্যুতে তাকে গ্রেফতার করা হয়।
তারপর দেখানো হয় পুরনো প্রজন্মের কাহিনী।যেখানে নায়ক থাকে একজন সাংবাদিক।যিনি গরিবদের সমস্যা গুলিকে পত্রিকায় প্রকাশ করার চেষ্টা করতেন।কিন্তু নিচু জাত এর সাথে মেলামেশা করাটা তার বড় ভাই পছন্দ করতো না,আর তাকে এইসব সামাজিক কাজ থেকে বিরত থাকতে বলে।এতে করে সে ওই এলাকা ছেড়ে কলকাতা চলে যাওয়ার জন্য রওনা করে।পথিমধ্যে এক মন্দির এ নায়িকার নাচ দেখে সে মুগ্ধ হয় আর তার প্রেমে পড়ে যায়।ফলে সে আবার তার বাসায় চলে আসে।কিন্তু নায়িকা একজন দাসী হওয়ায় তাদের স্বাধীনভাবে মেলামেশা করতে অসুবিধা হওয়ার তারা শহর ছেড়ে পালিয়ে কলকাতা চলে আসে এবং বিয়ে করে।সেখানে সে একজন ছাপাখানার মালিকের বাসায় উঠে আর ছাপাখানার কাজ করে।তার লেখার মেধা দেখে তার মালিক সম্পূর্ণ ছাপাখানার দায়িত্ব তার হাতে তুলে দেয়।তারপর সে বই লিখা শুরু করে র তার বই মানুষের খুব পছন্দ হয়।আর সে খুব তাড়াতাড়ি একজন জনপ্রিয় লেখক হয়ে যায়।
একদিন তার বাড়ি থেকে বন্ধু আসে আর বলে তার বড় ভাই অসুস্থ এবং তাকে দেখতে যেতে বলে।কিন্তু দেখতে যাওয়ার পর দেখে তার ভাই পুরোপুরি সুস্থ।তাকে একটা বিয়ে করতে বলে কিন্তু সে পূর্বেই বিয়ে করেছে বলায় তার ভাই রেগে যায় এবং তাকে খুন করে।শেষ হয় শ্যাম সিংহ রায় এর অধ্যায়।
পরিচালক ছবিটির মাধ্যমে বুঝাতে চেয়েছেন কোনো জাতকেই ছোট করে দেখা যাবে না।আর কারো অন্যায় দাসত্ব থেকে মুক্তি দেওয়া ও কোনো খারাপ কাজ নয়।আর পূর্বের জন্মের সাথে পরের জন্মের মিলটা খুব সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন।আর রোমান্টিকতার দৃশ্য গুলি ছিল দেখার মতো।
আশাকরি ছবিটি সকলের কাছেই ভালো লাগবে।
লিখাটি পড়ার জন্যে সকলকে অসংখ্য ধন্যবাদ।

