ম্যানচেস্টার সিটি বনাম লিভারপুল এর ম্যাচটি শুরু হয় এপ্রিল এর ১০ তারিখ বাংলাদেশ সময় রাত ১০ টায়।উত্তেজনা সম্পূর্ন ম্যাচটি বিবরণ -
টান টান উত্তেজনা পূর্ন ম্যাচটি দেখার জন্যে সবাই আগ্রহ নিয়ে বসে ছিলো।কারণ খেলাটা যে পয়েন্ট টেবিল এর প্রথম আর দ্বিতীয় অবস্থানে থাকা দলগুলোর।ম্যাচের প্রথম ৫ মিনিটের মাথায়ই ডি ব্রুইনা গোল করে ম্যানসিটিকে এগিয়ে দেন।পরে ১৩ মিনিটে যোটা গোল করে লিভারপুলকে সমতায় ফেরান।খেলতে আক্রমন পাল্টা আক্রমন ছিলো দুই দলেরই সমানে সমান।কিন্তু খেলার ৩৭ মিনিটের মাথায় গাব্রিয়েল জাসুস গোল করে ম্যানসিটিকে আরো একবার এগিয়ে দেন।প্রথমার্ধে ম্যানচেস্টার সিটি ২-১ ব্যাবধানে এগিয়ে থেকে খেলা শেষ করে।
দ্বিতীয়ার্ধের শুরুতেই খেলার ৪৬ মিনিটের সময় দলের গুরুত্তপূর্ণ স্ট্রাইকার সদিও মানে গোল করে লিভারপুলকে সমতায় আনেন।কিন্তু এর পর দুই দলের রক্ষণভাগ আর গোলকিপার কেউই বল জালে জড়াতে দেন নি।ফলে ম্যাচটি ২-২ গোল ড্র হয়ে শেষ হয়।অবশ্য বল দখলে লিভারপুলের চাইতে ম্যানচেস্টার সিটি কিছুটা এগিয়ে ছিলো পুরো খেলাতেই।
এই ড্র এর ফলে এক পয়েন্ট বেশি নিয়ে প্রথম স্থানে অবস্থান করছে ম্যানচেস্টার সিটি।আর এক পয়েন্ট কম নিয়ে তাদের নিচেই দুইয়ে অবস্থান করছে লিভারপুল।তবে খেলাটি খুবই উপভোগ্য ছিলো।
আর্টিকেলটি পড়ার জন্যে সকলকে অসংখ্য ধন্যবাদ।

