লা ফিনালিসিমা জিতে নিলো আর্জেন্টিনা

R
rahat

মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াইয়ে ফিনালিশিমা জিতে নিলো কোপা জয়ী দল আর্জেন্টিনা।আজ বাংলাদেশ সময় রাত ১২:৪৫ মিনিটে শুরু হয় বহুল প্রতীক্ষিত খেলা ফাইনালিশিমা যেখানে আর্জেন্টিনার প্রতিপক্ষ এইবারের ইউরো চ্যাম্পিয়ন ইতালি।সবাই অনেক আগ্রহ নিয়ে বসে ছিলো খেলাটির জন্যে।আর আগ্রহ থাকবেই বা না কেন,এমন ম্যাচ যে প্রায় ২৯ বছর আগে অনুষ্ঠিত হয়েছিলো।যেখানে আর্জেন্টিনা ই জিতেছিল।চলুন খেলতে ফিরে যাই -

    • ম্যাচটির প্রথমার্ধ থেকেই ইতালি আক্রমণাত্মক হয়ে উঠছিল,যেনো সুযোগই দিতে চাচ্ছিল না আর্জেন্টিনা কে।কিন্তু আর্জেন্টিনার রক্ষণভাগ বর্তমানে বিশ্বের সেরাদের একটি।ফলে কোনো আক্রমণই কাজে দিচ্ছিলো না ইতালির জন্যে।বলের দখলও ছাড়তে চাচ্ছিল না দলটি।কিন্তু এর পরই শুরু হয় আর্জেন্টিনার খেলা।যেনো একেকটা আক্রমন ইতালির রক্ষণকে চুর্ন বিচূর্ণ করে দিচ্ছিলো প্রতিনিয়ত।রক্ষণের চাইতেও শক্তিশালী হয়ে উঠছিল আর্জেন্টিনার ফরওয়ার্ড।মেসি,মার্টিনেজ,ডি মারিয়া কাকে রেখে কাকে আটকাবে ঠিক বুঝে উঠতে পারছিলো না,ঐদিকে ডি পল, সেলসো,গঞ্জালেজ রা তো সুযোগের অপেক্ষায় ছিলোই।শুরুটা করেছিলেন মেসি নিজেই।বারে বারে বিপক্ষের রক্ষণকে ফাঁকি দিয়ে ভেতরে ঢুকে যাচ্ছিলেন তবে গোলকিপার ভালো সেভ দেওয়ায় আর ভাগ্য সহায় না হওয়ায় গোল পাচ্ছিল না ।কিন্তু ম্যাচের ২৮ মিনিটের সময় ডি বক্সের ভেতরে মেসি দারুন এক পাস দেন মার্টিনেজকে।তিনি এক মুহুর্ত দেরি না করে বলকে আলতো ছোঁয়ায় নিজের এবং দলের প্রথম গোলটি করেন।এর পর প্রথমার্ধের যোগ করা ১ মিনিটের সময় মার্টিনেজ এর দুর্দান্ত পাস,অনহাল ডি মারিয়া যেনো কোপার ফাইনালের কথা মনে করিয়ে দিলেন।তিনি যে বড় বড় ম্যাচে জয়ের সাক্ষী সেটি আবারও প্রমাণ করলেন গোলকিপারকে বোকা বানিয়ে।কি অসাধারণ গোল।আর্জেন্টিনা সমর্থকদের আরো একবার ভালোবাসায় জড়িয়ে নিলেন ডি মারিয়া।

    • এরপর দ্বিতীয়ার্ধে ইতালির অবস্থা খারাপের দিকে যাচ্ছিল।আক্রমণের চেষ্টা থাকলেও আক্রমণে যাবার সুযোগই দিচ্ছিলো না আর্জেন্টাইনরা।তখন আসলেই বুঝা যাচ্ছিল এই টিমটা ইউরো কাপ জেতার পরও কেনো বিশ্বকাপের বাছাইপর্ব পার হতে পারেনি।খুব অসহায় মনে হচ্ছিল চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন্স ইতালি দলটাকে।আর ঐদিকে ভাগ্য সহায় না হওয়ায় আর্জেন্টিনা একের পর এক শট করেও গোলপোস্টের ভেতরে ঢোকাতে পারছিলো না।অবশ্য এতে গোলকিপার দোনারোমার ভূমিকাই বেশি।নয়ত আরো কয়টা গোল হয়ে যেত কে জানে।ম্যাচের শেষদিকে ডি মারিয়া কে উঠিয়ে পাওলো দিবালা কে নামায় আর্জেন্টিনা কোচ।কি প্ল্যানিং করে নামিয়েছিল কে জানতো।শেষার্ধের যোগ করা ৪ মিনিটের মাথায় মেসির অসাধারণ পাসে দারুন দক্ষতায় দিবালা শেষ পেরেকটি ঠুকে দিলো ইতালির গোলপোস্ট এ।গোলকিপারের ফেরানোর সুযোগই দিলেন না।স্কলোনি বুঝিয়ে দিলেন যে শুধু মেসিকে দিয়েই নয়।পুরো দলই এখন বিপক্ষের জন্যে লড়তে প্রস্তুত।আর্জেন্টাইনরা লিওনেল মেসিকে শেষদিকে যা যা দিচ্ছে সেটি তার প্রাপ্য ই ছিলো।৩-০ গোলের ব্যবধানে হারিয়ে ২০২২ এর ফিনালিসিমা জিতে নিলো আর্জেন্টিনা।এবং সেই সাথে মেসির করিয়ারের দ্বিতীয় আন্তর্জাতিক কাপ জিতলো।ম্যাচসেরা হয়েছেন লিওনেল মেসি

    ∆ খেলাটি প্রত্যেকটা আর্জেন্টাইনদের মনকে ভরে দিয়েছে গর্ব,আবেগ এবং ভালোবাসায়।সবাই খুব উপভোগ করেছে ম্যাচটি।

আর্টিকেলটি পড়ার জন্যে সকলকে অসংখ্য ধন্যবাদ।

Comments