২৬ তারিখ টি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২২ এর ম্যাচ

R
rahat

আজ ২৬ শে অক্টোবর আইসিসি মেন্স টি - টুয়েন্টি বিশ্বকাপ ২০২২ বিশ্বকাপের দিনের প্রথম ম্যাচে বাংলাদেশ সময় সকাল ১০ টায় মুখোমুখি হয় ইংল্যান্ড-আয়ারল্যান্ড।

যেখানে আয়ারল্যান্ড প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করেছিলো।তবে ওপেনিং জুটি ভাঙতে বেশিক্ষণ লাগলো না।মাত্র দলীয় ২১ রানের মাথায়ই ওপেনার স্টার্লিং আউট হয়ে যান।তবে পরে বেলবিরিন এবং টুকার মিলে ৮২ রানের মূল্যবান জুটি দেয়।তবে সেই জুটি ভেঙ্গে যায় দলীয় ১০৩ রানে টুকার এর আত্মঘাতী উইকেটের ফলে।দুজনে রান রেট প্রায় ৯ এর ঘরে নিয়ে গিয়েছিল।কিন্তু মিডল অর্ডার এবং লয়ার অর্ডার তেমন উল্লেখযোগ্য অবদান রাখতে ব্যার্থ হন।ফলে একের পর এক উইকেট যেতে থাকে নিয়মিত বিরতিতে। তাই মাতেও ১৯.২ ওভারের মধ্যেই ইংলিশরা অলআউট করে ফেলে আয়ারল্যান্ডকে। দলের মধ্যে সর্বোচ্চ ৬২ রান করেন বেলবিরীন এবং টাকার ৩৪ রান করেন।অপরদিকে লিভিংস্টন এবং মার্ক উড তিনটি করে উইকেট শিকার করেন।

Source

ফলে ১৫৮ রানে টার্গেট ব্যাট করতে নেমে ইংলিশদের ওপেনার বাটলার দলীয় এবং নিজস্ব শূন্য রানেই আউট হয়ে যান।এরপর নিয়মিত বিরতিতে উইকেট পড়তে থাকে ইংলিশদের।তবে রান রেট ঠিক রাখার চেষ্টা করছিল সব ব্যাটসম্যানরাই তবে মাত্র দলীয় ৮৬ রানের মাথায় টপ অর্ডার ৫ ব্যাটসম্যানকে হারায় ইংলিশরা।তবে পরে মঈন আলী এবং লিভিংস্ট্ন মিলে জুটি গড়ার চেষ্টা শুরু করা মাত্রই দলীয় ১০৫ রানের মাথায় বৃষ্টি বাধা দেয় খেলায়। দলে ডিএলএস পদ্ধতির মাধ্যমে আয়ারল্যান্ড এগিয়ে থাকায় আইসিসি থেকে আয়ারল্যান্ডকে ৫ রানে জয়ী ঘোষণা করা হয়।আয়ারল্যান্ডের মত একটি দুর্বল দলের কাছেও ইংলিশদের শক্তিশালী দলটি পরাস্ত হয়।ইংলিশদের মালান সর্বোচ্চ ৩৫ এবং মঈন আলী ২৪ রান করে অপরাজিত ছিলেন।অপরদিকে লিটেল সর্বোচ্চ দুটি উইকেট শিকার করেন।

ম্যাচসেরা নির্বাচিত হন আয়ারল্যান্ডের বেলবীরিন।

দিনের অপর ম্যাচটি বাংলাদেশ সময় দুপুর ২ টায় শুরু হবার কথা থাকলেও বৃষ্টির কারণে অস্ট্রেলিয়া এবং আফগানিস্তানের মধ্যকার ম্যাচটি পরিত্যক্ত হয়।ফলে দুই দলই সমান সমান পয়েন্ট অর্জন করে।

 

আর্টিকেলটি পড়ার জন্যে সকলকে অসংখ্য ধন্যবাদ।

Comments

sereybd

অভিনন্দন, আপনার পোস্ট @sereybd দ্বারা কিউরেট করা হয়েছে। Serey Bangladesh কমিউনিটিতে পোস্টটি শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ

@shariarr দ্বারা ম্যানুয়ালি কিউরেট করা হয়েছে
20220913_222205.png