প্রথম টেস্টের চতুর্থ দিন:
আগের দিনের ৬ রান নিয়ে চতুর্থ দিন শুরু করে প্রোটিয়ারা।ওপেনিং জুটি শেষ হয় তাদের ৪৮ রানে। ইরুই কে মাত্র ৮ রানে সাজঘরে ফেরান এবাদত হোসেন।পরে এলগার এর পিটারসন মিলে ৬৮ রানের পার্টনারশিপ দেন।পরে দলীয় ১১৬ রানের মাথায় তাসকিন আহমেদ এলগারকে ৬৪ রানে আউট করেন।পরে দলীয় ১২৬ রানের মাথায় ৩৬ রান করা পিটারসন কে আউট করেন মেহেদী মিরাজ।আবার দলীয় ১২৬ রানেই বাভুমাকে মাত্র ৪ রানে সাজঘরে ফেরান এবাদত হোসেন।পরে দলীয় ১৪৮ রানের সময় ভারেনেকে ৬ রানে আউট করেন মেহেদী মিরাজ।আবার দলীয় ১৬৮ রানের মাথায় মাল্ডার কে ১১ রানে আউট করেন মেহেদী মিরাজই।পরে দলীয় ১৮৩ রানের মাথায় কেশব মহারাজকে মাত্র ৫ রানে সাজঘরে ফেরান তাসকিন আহমেদ।পরে দলীয় ২০২ রানের সময় হার্মার ১১ রান করে আর ২০৪ রানের সময় উইলিয়ামস শূন্য রান করে রান আউট হন।পরে ২০৪ রানেই এবাদত হোসেন অলিভিয়ারকে শূন্যে রানে আউট করে দক্ষিণ আফ্রিকার ইনিংস শেষ করেন ২০৪ রানে।ফলে বাংলাদেশের জন্যে টার্গেট দাড়ায় ২৭৪ রানের।
দিনের শেষভাগে বাংলাদেশ খেলতে নেমে পুরোপুরি পরাস্ত হয় প্রটিয়ার বোলারদের কাছে।মাত্র ৪ রানেই ওপেনার সাদমান ইসলামকে শূন্যে রানে আউট করেন হার্মার।পরে আরেক ওপেনার মাহমুদুল জয়কে ৪ রানে আউট করেন মহারাজ পরে আবার ৮ রানেই অধিনায়ক মমিনুল হককে শূন্যে রানেই আউট করেন মহারাজ।পরে চতুর্থ দিনের খেলা শেষ হবার আগে বাংলাদেশ ১১ রান করতে পেরেছিল।নাজমুল শান্ত ৫ রান করে এবং মুশফিকুর রহিম শূন্য রান করে অপরাজিত আছেন।
চতুর্থ দিন শেষে স্কোর: দক্ষিণ আফ্রিকা ৩৬৭ & ২০৪ বাংলাদেশ ২৯৮ & ১১-৩ ।
আর্টিকেলটি পড়ার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।

