যে বাংলাদেশ দক্ষিণ আফ্রিকার মাটিতে কখনো কোনো ফরমেট এ ম্যাচ জিততে পারে নাই সেই বাংলাদেশ কিনা তাদের মাটিতে গিয়ে তাদেরকেই ওয়ানডে সিরিজ হারিয়ে সিরিজ জিতে নিলো!হা, এমনটিই ঘটেছে সেদিন ২৩ সে মার্চ।
সেঞ্চুরিয়ান এ গত বুধবার বাংলাদেশ সময় বিকেল ৫ টায় ম্যাচটি শুরু হয়।প্রথমে টসে জিতে দক্ষিণ আফ্রিকা ব্যাটিং এ নামে।প্রথম ১২ ওভার চার বলেই ৬৬ রান সংগ্রহ করে ফেলে মাত্র এক উইকেট হারিয়ে।এর পরই বাঁধে বিপত্তি।বাংলাদেশী ফাস্ট বলার তাসকিন আহমেদ পুরো ধস নামায় দক্ষিণ আফ্রিকান ব্যাটিং লাইনআপ এ।ফলে একটির পর একটি উইকেট যেতে থাকে আর তাদের ম্যাচ জেতার পাল্লা হালকা হতে থাকে।মাত্র ১৫৪ রানেই গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকার ব্যাটিং লাইনআপ।তাসকিন আহমেদ একাই নেন মূল্যবান ৫ উইকেট।
পরে বাংলাদেশ ১৫৫ রানের টার্গেটে ব্যাটিং এ নেমে খুব সাবলীল ভাবে খেলতে থাকে।মনেই হচ্ছিল না একটু আগেই দক্ষিণ আফ্রিকা এই পিচ এ ১৫৪ রানে অলআউট হয়েছে।লিটন আর তামিম ওপেনিং পার্টনারশিপ এই ১২৭ রান তুলেন।লিটন ৪৮ রান করে দুর্ভাগ্যবশত আউট হয়ে গেলেও সাকিব আর তামিম ম্যাচটি জিতিয়ে মাঠ ছাড়েন।তামিম ইকবাল ৮৭ রান করে অপরজিত থাকেন আর সাকিব ১৮ রান করে অপরাজিত থাকেন।ফলে বাংলাদেশ ৯ উইকেটের এক বিশাল জয় পায়।
সিরিজে পূর্বে ১-১ সমতা থাকায় বাংলাদেশ তৃতীয় ম্যাচটি জেতার ফলে সিরিজটি নিজেদের করে নেয়।আর এর ফলে দক্ষিণ আফ্রিকার মাটিতে ইতিহাসের প্রথমবার বাংলাদেশ সিরিজ জিততে স্বক্ষম হয়।ম্যান অফ দা ম্যাচ হিসেবে নির্বাচিত হন তাসকিন আহমেদ।
আর্টিকেল টি পড়ার জন্যে সকলকে অসংখ্য ধন্যবাদ।

