বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকার মধ্যকার প্রথম টেস্ট

R
rahat

প্রথম টেস্টের দ্বিতীয় দিন:

 

দ্বিতীয় দিনে ২৩৩ রান নিয়ে দক্ষিণ আফ্রিকা ব্যাট করতে নামে।শুরু থেকেই বাংলাদেশের বোলাররা ভালো বল করতে শুরু করে।এর ফলস্বরূপ ২৪৫ রানেই তাদের পঞ্চম এবং ষষ্ঠ উইকেটের পতন ঘটে।আগের দিনের অপরাজিত থাকা ভেরেনেকে ২৮ রানে এবং মাল্ডারকে শূন্য রানেই আউট করেন খালেদ আহমেদ।এরপর দলীয় ২৯৮ রানের মাথায় গতদিনের অপরাজিত থাকা বাবামাকে ৯৩ রানের নার্ভাস নাইন্টিজ এর শিকার করেন মেহেদী হাসান।পরের উইকেট টাও মেহেদী হাসান ই নেন দলীয় ২৯৮ রানেই,কেশব মহারাজ ১৯ রান করে তার বলে আউট হন।এর পর আবার দলীয় ৩৩২ রানের মাথায় উইলিয়ামস কে ১২ রানে আবারও ফেরান খালেদ আহমেদ এরপর দলীয় ৩৬৭ রানে মেহেদী হাসান অলিভিয়ারকে ১২ রানে আউট করে শেষ করেন দক্ষিণ আফ্রিকার ইনিংস। টেলেন্ডারদেরকে নিয়ে জুটি গড়া ধর্যের পরীক্ষা দেয়া হার্মার শেষ পর্যন্ত ৩৮ রান করে অপরাজিত থাকেন।

পরে বাংলাদেশ ব্যাট করতে নেমে প্রথম থেকে দেখেশুনে খেললেও দলীয় ২৫ রানের মাথায় সাদমান ইসলাম ৯ রান করে আউট হন হার্মার এর বলে।পরে দলীয় ৮০ রানের মাথায় নাজমুল শান্ত ৩৮ রান করে আউট হন হার্মার এর বলেই।পরে দলীয় অধিনায়ক মমিনুল হক শূন্যে রান করে দলীয় ৮০ রানেই আউট হয়ে যান ওই হার্মার এর বলেই।পরে দিনের শেষভাগে দলীয় ৯৪ রানের মাথায় মুশফিককেও ৭ রানেই ফেরান হার্মার।৯৮ রান করে দ্বিতীয় দিন শেষ করে বাংলাদেশ চারটি উইকেট হারিয়ে।যার সবগুলোই নিয়েছেন হার্মার।ওপেনিং ব্যাটসম্যান মাহমুদুল জয় অপরাজিত থাকেন ৪৪ রান করে আর তাসকিন আহমেদ শূন্য রান করে অপরাজিত থাকেন।

ফলে বাংলাদেশ দক্ষিণ আফ্রিকা থেকে আরো ২৬৯ রান পিছিয়ে আছে।

দ্বিতীয় দিন শেষে স্কোর: দক্ষিণ আফ্রিকা ৩৬৭(অলআউট) এবং বাংলাদেশ ৯৮/৪

আর্টিকেলটি পড়ার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।

Comments