চলুন জেনে নেই কোন কোন অ্যাপগুলো দ্রুত চার্জ কমার জন্যে দায়ী

R
rahat

আমরা সকলেই আমাদের ফোনকে প্রতিদিন অথবা দুই একদিন পর পর চার্জ করি।কিন্তু কখনো কি ভেবে দেখেছি যে আসলে কি কারণে আমাদের ফোনের চার্জ গুলো দ্রুত শেষ হয়ে যায়?চলুন জেনে নেই এমন কিছু এ্যাপের সম্বন্ধে যেগুলো আমরা দৈনন্দিন কাজে ব্যবহারের ফলে আমাদের ফোনের চার্জ দ্রুত শেষ হতে থাকে।

Snapchat

জনপ্রিয় এই অ্যাপটি পৃথিবীতে প্রায় একশো কোটিরও বেশি মানুষ ব্যাবহার করে আসছে।এতে ভিডিও দেখা,ভিডিও আপলোড করা থেকে শুরু করে ছবির এডিটিং ও করা যায়।যার ফলে আমাদের ফোনের চার্জ দ্রুত শেষ হতে থাকে।এমনকি আমাদের ফোন বন্ধ থাকা অবস্থায় ও এর নোটিফিকেশন আসতে থাকে যার ফলে আমাদের অজান্তেই ফোনের চার্জ শেষ হতে থাকে।

Facebook

সবচাইতে জনপ্রিয় এই অ্যাপটি পৃথিবীর প্রায় ৫০০ কোটিরও বেশি মানুষ ব্যাবহার করে আসছে।ফেসবুক এ আমরা যখন ভিডিও দেখি অথবা কোনো কিছু আপলোড করি তখন আমাদের ফোনের চার্জ দ্রুত শেষ হতে থাকে।এমনকি আমাদের ফোন বন্ধ থাকা অবস্থায় এর নোটিফিকেশন আসার কারণে আমাদের ফোনের চার্জ শেষ হতে থেকে।

TikTok

জনপ্রিয় এই অ্যাপটি পৃথিবীর প্রায় একশো কোটিরও বেশি মানুষ ব্যাবহার করে আসছে।এতে ভিডিও দেখা এবং আপলোড করা যায়।এতে ভিডিও দেখলে অথবা আপলোড করার সময় অনেক দ্রুত ফোনের চার্জ শেষ হতে থাকে।তাছাড়া অনেক সময় নিয়ে ভিডিও দেখলে এটি ফোনের ব্যাটারির উপর প্রভাব ফেলে এবং ব্যাটারির চার্জ দ্রুত কমতে থাকে।তাছাড়া এর নোটিফিকেশন এর জন্য আমাদের ফোন বন্ধ থাকা অবস্থায় ও চার্জ কমতে থাকে।

Messengar And Instagram

বার্তা আদানপ্রদান এর জন্যে মেসেঞ্জার সবচাইতে বেশি পরিচিত।তবে এতে ভিডিও কলিং করার সময় ফোনের চার্জ অনেক বেশি খরচ হয়।এমনকি একটানা অনেক্ষণ ভিডিও কলিং করলে ফোন গরম হতে থাকে এবং এটি ব্যাটারির উপর প্রভাব ফেলে।অপরদিকে ইনস্টাগ্রাম ফেসবুক এর মত অনেকটা।তবে এতে ভিডিও দেখলে এবং অনেক্ষণ স্ক্রল করলে ফোনের চার্জ দ্রুত কমতে থাকে।এমনকি এইসব আপের নোটিফিকেশন এর জন্যে আমাদের ফোন বন্ধ থাকা অবস্থায় ও তথ্য হালনাগাদ হতে থাকে এবং ফোনের চার্জ কমতে থাকে।

SHAREit

এই অ্যাপটি ছবি,ভিডিও,অডিও,ফাইল,ডকুমেন্ট ইত্যাদি আদানপ্রদান এর জন্যে ব্যাবহার করা হয়ে থাকে।থার্ড পার্টি অ্যাপ হওয়ায় এতে অ্যাড এর পরিমাণ অনেক বেশি।ফলে এটি অন করতেই একের পর এক অ্যাড আসতে থাকে।এই অ্যাপটি ব্যাবহার করলে ফোনের চার্জ অতি দ্রুত শেষ হতে থাকে,এমনকি ফোন বন্ধ থাকা অবস্থায়ও এর নোটিফিকেশন আসতে থাকে।এবং এই অ্যাপটি অ্যাড এর কারণে অনেকেই বিরক্ত হয়ে থাকেন।তাই একদম দরকার ছাড়া অ্যাপটি অনইনস্টাল করে রাখা ফোনের জন্যে ভালো।

VPN

ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক অনেকেই ব্যাবহার করে থাকি।তবে এটি ব্যাবহার করলে এটি ব্যাটারির উপর অনেক প্রভাব ফেলে এবং খুব দ্রুত ফোনের ব্যাটারির চার্জ কমতে থাকে।

Gaming

আমরা সবাই কমবেশি গেমিং করে থাকি।অনেকে হেভি গেম খেলেন আবার অনেকে মডারেট গেমিং করেন আবার অনেকে শখের বসে মাঝে মাঝে গেমিং করেন।কিন্তু গেম খেলা যেকোনো ফোনের ক্ষেত্রেই মারাত্মক ক্ষতি করে সেটি যেকোন গেমই হোক না কেনো।গেম খেলার সময় ফোনের ব্যাটারি অনেক গরম হতে থাকে এবং এতে ব্যাটারির স্থায়িত্বও আস্তে আস্তে কমতে থাকে এবং ফোনের চার্জ অতি দ্রুত কমতে থাকে।একটানা বেশিক্ষণ গেম না খেলাই ভালো।তাছাড়া এদের নোটিফিকেশন এর জন্যে ফোন বন্ধ থাকা অবস্থায় ও ফোনের চার্জ কমতে থাকে।

আর্টিকেলটি পড়ার জন্যে সকলকে অসংখ্য ধন্যবাদ।

Comments