প্রথম টেস্টের প্রথম দিন:
ডারবান টেস্টের আজ প্রথম দিনে বাংলাদেশ সময় দুপুর ২:৩০ মিনিটে মাঠে নামে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা এবং বাংলাদেশ ক্রিকেট টিম।প্রথমে টসে জিতে বাংলাদেশ ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়।
প্রথম থেকেই বোলাররা তেমন সুবিধা করতে পারছিলো না।প্রত্যেকটা বল খুব সাবধানতার সাথে মোকাবিলা করতেছে প্রোটিয়া ব্যাটসম্যানরা।ফলে তাদের ওপেনিং পার্টনারশিপেই আসে মূল্যবান ১১৩ টি রান।বাংলাদেশী তরুণ পেশ বোলার খালেদ আহমেদ এর বলে ৬৭ রান করে আউট হন এলগার।পরে আরেক ওপেনার এরিভে দলীয় ১১৭ রানের মাথায় ৪১ রান করে মেহেদী মিরাজ এর বলে আউট হয়ে যান।পরে দলীয় ১৪৬ রানের মাথায় পিটারসনকে চমৎকার রান আউট করে মাত্র ১৯ রানে সাজঘরে ফেরান মেহেদী মিরাজ।পরে দলীয় ১৮০ রানের মাথায় রিকেলটন এবাদত হাসান এর বলে আউট হয়ে সাজঘরে ফেরেন ২১ রান করে।
এরপর আজকে আর উইকেট ফেলতে পারেনি বাংলাদেশের বোলাররা। ভারেনে ২৭ রানে আর ২ বার জীবন পাওয়া বাভূমা ৫৩ রান করে নট আউট থেকে আজকের দিন শেষ করে ২৩৩ রানে।
ফলে প্রথম দিন শেষে স্কোর: দক্ষিণ আফ্রিকা ২৩৩-৪।
আর্টিকেলটি পড়ার জন্যে সকলকে অসংখ্য ধন্যবাদ।

