ভারত এবং দক্ষিণ আফ্রিকার মধ্যকার পাঁচ ম্যাচ টি - টুয়েন্টি সিরিজের চতুর্থ টি - টুয়েন্টিতে মুখোমুখি হয় গতকাল বাংলাদেশ সময় সন্ধ্যা ৭ টায়।যেখানে সিরিজে দক্ষিণ আফ্রিকা ২-১ ব্যাবধানে এগিয়ে।
• ম্যাচের প্রথমে ভারত ব্যাট করতে নেমে সাধারণ গতিতেই খেলতে থাকে।তবে ১৩ রানেই প্রথম উইকেটের পতন হয়।এরপর ছোট ছোট জুটি করতে যেয়েও আবার ভেঙ্গে যায় তাদের,একটু পর পর উইকেট হারাতে থাকে ভারত,তবে সেই তুলনায় রান করার প্রচেষ্টা ছিলো এবং সংগ্রহ বাড়ছিল।ওপেনিং ব্যাটসম্যান ঈশান কিষান আউট হবার পর হার্দিক পান্ডিয়া এবং দীনেশ কার্তিক ভালো একটি জুটির মাধ্যমে দলের সংগ্রহ ২০ ওভার শেষে ১৬৯ রানে নিয়ে ঠেকায়।যদিও তারা দুইজনেই শেষদিকে আউট জয়ে প্যাভিলিয়নে ফিরেছিলেন।ভারতের মোট ৬ টি উইকেটের পতন হয়।দলের পক্ষে কিষান ২৭, পন্ডিয়া ৪৬ এবং কার্তিক দলীয় সর্বোচ্চ ৫৬ রান করেন।
• ১৭০ রানের জবাবে দক্ষিণ আফ্রিকা ব্যাট করতে নেমে প্রথমদিকে ভালোভাবেই শুরু করেছিল।কিন্তু ২৪ রানের সময় থেকেই বাঁধে বিপত্তি।ওপেনিং জুটি ভাঙার পর সেই জুটি আর কেউ জোড়া লাগাতে পারেনি দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানরা।ফলে নিয়মিত বিরতিতে উইকেট পড়তে থাকে দক্ষিণ আফ্রিকার।এবং দল জেতা তো দূরের কথা ২০ ওভার শেষে তাদের সংগ্রহ হয় মাত্র ৮৭ রান তাও আবার ৯ উইকেট হারিয়ে।এমন লজ্জাজনক হার কেউ নিজেদের মাঠে আশা করেনি।দলের পক্ষে ডি কক ১৪,জন্সেন ১২ এবং ডাচ্চেন দলীয় সর্বোচ্চ ২০ রান ছাড়া আর কেউই দুই অঙ্কের ঘরে পৌঁছতে পারেনি।অপরদিকে ভারতের আবেশ খান একাই ৪ উইকেট শিকার করে ম্যান অফ দা ম্যাচ নির্বাচিত হয়েছেন।
∆ ফলে দক্ষিণ আফ্রিকাকে ৮২ রানের বিশাল ব্যবধানে হারিয়ে সিরিজে এক ম্যাচ হাতে রেখে সমতায় ফিরলো ভারত।ফলে সিরিজের শেষ ম্যাচটি হবে দুইদলের জন্যেই সিরিজ নির্ধারণী ম্যাচ।
আর্টিকেলটি পড়ার জন্যে সকলকে অসংখ্য ধন্যবাদ।

