বার্সেলোনা বনাম রিয়াল সোসিয়েদের মধ্যকার ম্যাচের বিবরণ

R
rahat

লা লিগায় আজ বাংলাদেশ সময় রাত ১:৩০ মিনিটে বার্সেলোনা আর রিয়াল সোসিয়াদ খেলতে নামে।যেখানে বার্সেলোনা পয়েন্ট টেবিলের ২ নম্বরে অবস্থান করছে,অপরদিকে রিয়াল সোসিয়োদ অবস্থান করছে ৬ নম্বরে।

খেলার শুরু থেকেই উত্তেজনা ছিলো প্রচুর।মোটামুটি হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্য দিয়েই এগোচ্ছিল ম্যাচটি।কিন্তু প্রথমার্ধের ১১ মিনিটের মাথায়ই বার্সেলোনার আম্বুমেয়াং গোল করে দলকে এগিয়ে দেন।এর পর থেকে লড়াই আরো জমে উঠে।একের পর এক আক্রমন করতে থাকে দুই দল।কিন্তু আর কেউই কারো জালে বল ঢুকাতে পারছিলো না।এইরকম করতে করতেই প্রথমার্ধের খেলা শেষ করে দুই দল,যেখানে বার্সেলোনা ১-০ তে এগিয়ে।

দ্বিতীয়ার্ধে খেলতে নামার আগে মনে হয় বার্সেলোনা প্ল্যান করেছিল যেভাবেই হক গোল আর হজম করতে দেয়া যাবে না তাদেরকে।নিজেদের গোল হোক বা না হোক খেলা জিততেই হবে।কারণ এমনিতেই বার্সেলোনার সময় খারাপ যাচ্ছে খুব।ইতোমধ্যে সবগুলো টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে,যেখানে তাদের চির প্রতিদ্বন্দ্বী দল সেমিতে চলে গেছে,আর পয়েন্ট টেবিলেও তাদের থেকে এগিয়ে শীর্ষে অবস্থান করছে।ছোট ছোট দলের কাছেও নিজেদের ভুলের কারণে হারার খেসারত দিতে হচ্ছে দলটিকে।তাই এইবার আর কোনো ঝুঁকি নিতে চায়নি দলটি।দ্বিতীয়ার্ধে অনেকটা রক্ষণাত্মক ভঙ্গিতেই খেলেছে দলটি। যেটার সুযোগ নিয়ে রিয়াল সোসিয়াদ আক্রমণাত্মক হয়ে উঠে।একের পর এক আক্রমন করতে থাকে বার্সাকে।বলের দখলও তাদের মাঝেই বেশি রাখতে থাকে।কিন্তু কোনো লাভ হয়নি।একটি বলও বার্সার জালে জড়াতে পারেনি শেষ পর্যন্ত।ফলে বার্সেলোনা ১-০ গোলের ব্যবধানে ম্যাচটি জিতে নেয়।

এই জয়ের ফলে দুই দলের কারোরই পয়েন্ট টেবিলে অবস্থানের পরিবর্তন হয়নি।

আর্টিকেলটি পড়ার জন্যে সকলকে অসংখ্য ধন্যবাদ।

Comments