ম্যানচেস্টার সিটি বনাম রিয়াল মাদ্রিদের মধ্যকার ম্যাচের বিবরণ

R
rahat

আরো একটি রোমাঞ্চকর ম্যাচ দেখলো ফুটবল বিশ্ব।উত্তেজনাপূর্ণ ম্যানচেস্টার সিটি আর রিয়াল মাদ্রিদের মধ্যকার ম্যাচটি বর্ণনা করা হলো -

ইউয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমি ফাইনালের প্রথম লেগে আজ বাংলাদেশ সময় রাত ১ টায় মুখোমুখি হয় দুই শক্তিধর দল ম্যানচেস্টার সিটি এবং রিয়াল মাদ্রিদ,যেখানে দুই দলের প্লেয়ার,স্কিল,গতি সবকিছুই সমানে সমান।এমন একটি ম্যাচের জন্যেই তো অপেক্ষা করে হাজারো ফুটবল প্রেমীরা।এর আগের ৭ বার মুখোমুখিতে দুই দল ই দুইবার জিতেছে আর দুইবার হেরেছে।দুই দলই একবার ড্র করেছে।পরিসংখ্যানেও দুই দল সমানে সমান।প্রথম লেগের খেলাটা সিটির মাঠে।সমর্থন এবং চিরচেনা মাঠের বিচারে যদিও সিটি এগিয়ে তবুও রিয়াল মাদ্রিদের যেই ফরম যাচ্ছে তাদেরকে মোটেও হালকা করে নেওয়ার সুযোগ নেই।

প্রথমার্ধে দুই দল খেলতে নেমে প্রথমেই খেলার দুই মিনিটের মাথায় চমক দেখান সিটির স্ট্রাইকার ডি ব্রুইনা।দলকে এগিয়ে দেন মুহূর্তেই।খেলার ১১ মিনিটের সময় আরো একটি পেরেক ঢুকান গব্রিয়েল জেসুস।সিটি তখন ২-০ তে এগিয়ে।আক্রমণের দিক থেকে সিটি অনেকটা এগিয়ে ছিলো প্রথম থেকেই।রিয়াল যতটুকুই আক্রমন করতেছিল তার একটাও প্রতিপক্ষের জাল পর্যন্ত পৌঁছানোর মত না।রিয়ালের কপাল ভালো থাকায় অনেক গুলা গোল হজম থেকে বেঁচে যায়।পরে অবশ্য খেলার ৩৩ মিনিটের মাথায় ক্যাপ্টেন করিম বেনজেমার গোলে ব্যবধান কমায় রিয়াল।প্রথমার্ধ শেষ হয় ২-১ এ সিটির এগিয়ে থেকে।দ্বিতীয়ার্ধেও সেই একই চিত্র।ভাগ্য যেনো সহায় হচ্ছিল না সিটির জন্যে।একদম সহজ সুযোগ গুলো হাতছাড়া হয়ে যাচ্ছিল।খেলার ৫৩ মিনিটের সময় ফোদেন গোল করে সিটিকে আরো এগিয়ে দেন।পরে ৫৫ মিনিটের সময় জুনিয়র গোল করে অবশ্য ব্যাবধান কমান।কিন্তু ৭৪ মিনিটের সময় সিলভা গোল করে সিটিকে আবার এগিয়ে দেন।৮২ মিনিটের সময় ডি বক্স এর ভেতরে হেন্ডবল হওয়ায় রিয়াল মাদ্রিদ পেনাল্টি পায়।যেখান থেকে বেনজেমার গোল ব্যাবধান আরো কমায় রিয়াল।বলের দখলে সিটি রিয়ালের চাইতে এগিয়ে ছিলো।তাছাড়া আক্রমন বেশি করতে পেরেছিল সিটি কিন্তু ভাগ্য সহায় না হওয়ায় শেষ পর্যন্ত ৯০ মিনিট শেষে ৪-৩ গলের জয় নিয়ে মাঠ ছাড়তে হয় সিটিকে।

আর্টিকেলটি পড়ার জন্যে সকলকে অসংখ্য ধন্যবাদ।

Comments