স্প্যানিশ লা লিগায় আজ বাংলাদেশ সময় রাত ১:৩০ টায় অনুষ্ঠিত হয় রিয়াল মাদ্রিদ আর রিয়াল বেটিস এর মধ্যকার ম্যাচটি।যেখানে রিয়াল মাদ্রিদ এককভাবে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখল করে আছে অপরদিকে রিয়াল বেটিস আছে পয়েন্ট টেবিলের পঞ্চম অবস্থানে।ম্যাচটির সম্পূর্ন বিবরণ নিচে দেয়া হলো -
ম্যাচটির প্রথমার্ধ থেকেই লড়াইটা সমানে সমান চালিয়ে যাচ্ছিল দুই দল।তবে কাগজে কলমে রিয়াল মাদ্রিদ যেমন কিছুটা এগিয়ে তেমনই ম্যাচের মধ্যেও সামান্য কিছুটা এগিয়ে ছিলো সবদিক থেকেই।তবে আক্রমন কেউই কম করতেছিল না।একের পর এক এটাক হচ্ছিল,তবে দুই দলেরই রক্ষণভাগ খুব ভালো ছিলো।এত এত আক্রমণের পরও কেউ বিপক্ষের জালে বল জড়াতে পারছিলো না।গোলকিপার গুলো খুব ভালো সেভ দিচ্ছিলো প্রত্যেকটা বল।দল কেউই গোলের দেখা পাচ্ছিল না।বলের দখলে দুই দল প্রায় সমান সমান ছিলো।কেউ কাউকে ছাড় দিচ্ছিলো না।এইভাবেই প্রথমার্ধ শেষ করে দুই দল গোল শূন্য ড্র নিয়েই।
দ্বিতীয়ার্ধে রিয়াল মাদ্রিদের আর রিয়াল বেটিসের টার্গেট একটাই একটা গোল করতে পারলেই রক্ষণাত্মক ভাবে খেলবে।কিন্তু কাজের কাজ সেই গোলটি কেউই করতে পারছিলো না।দুই দলই খুব ভালো খেলছিল,এর মধ্যে রিয়াল মাদ্রিদ আক্রমন একটু বেশি করছিল ,একটা গোল প্রায় হতে হতেও হলো না।কপাল খারাপ হলে যা হয় আর কি।রিয়াল বেটিসও কাঙ্ক্ষিত গোল করতে পারেনি আর রিয়াল মাদ্রিদ ও গোল করতে ব্যার্থ শেষ পর্যন্ত।ফলে শেষ পর্যন্ত ম্যাচটি গোল শূন্যতেই ড্র হয়।
এই ড্র এর ফলে দুই দলের কারোরই পয়েন্ট টেবিলের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি।
আর্টিকেলটি পড়ার জন্যে সকলকে অসংখ্য।

