রিয়াল মাদ্রিদ বনাম সেভিলার মধ্যকার ম্যাচের বিবরণ

R
rahat

রিয়াল মাদ্রিদ আর সেভিল্লার মধ্যকার ম্যাচটি আজ বাংলাদেশ সময় রাত ১ টায় শুরু হয়।উত্তেজনা পূর্ন ম্যাচটির বর্ণনা নিচে দেওয়া হলো -

উচল এর সেমিফাইনাল নিশ্চিত করা আর লা লীগের পয়েন্ট টেবিল এর শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদ খেলতে নামে লা লীগের পয়েন্ট টেবিল এর ৩ এ থাকা সেভিল্লার সাথে।আগেই বুঝা যাচ্ছিল প্রতিপক্ষ কঠিন। তাই সবাই ম্যাচটি দেখার জন্যে আগ্রহ নিয়ে বসে ছিলো।যদিও বার্সার সাথে সেভিল্লার পয়েন্ট সমান টাও রেটিং পয়েন্ট এ বার্সা এগিয়ে থাকায় তারা দ্বিতীয় অবস্থানে অবস্থান করছে।

ম্যাচের শুরু থেকেই লড়াই টা সমানে সমান ছিলো।কিন্তু বিপদ ঘটে ম্যাচের ২১ মিনিটের মাথায়।রাকিটিচ গোল করে সেভিল্লাকে এগিয়ে দেন।পরে লামেলা ২৫ মিনিটের সময় আরো এক গোল করে ব্যবধান বড় করেন।প্রথমার্ধে আর গোল না হওয়ায় ফলাফল দাড়ায় ২-০ তে পিছিয়ে রিয়াল।

কিন্তু দ্বিতীয়ার্ধে শুরু হয় রিয়ালের দাপট।ম্যাচের ৫০ মিনিটের সময় রদ্রিগো গোল করে রিয়ালের ব্যাবধান কমান।বলের দখল ও বেশি ছিলো রিয়ালেরই।ফলে একের পর এক আক্রমন করতে থাকে রিয়াল।অনেক্ষণ গোল না পেলেও ম্যাচের ৮২ মিনিটের মাথায় নাচও গোল করে রিয়ালকে সমতায় ফেরান।৯০ মিনিট শেষের পরও ফলাফল ২-২ ।তখন সকলে ভেবেছিল ম্যাচটা হয়তো ড্র হয়ে গেছে।কিন্তু ফুটবল অনিশ্চিত খেলা।কখন কি হয়ে বলা যায় না।সেমিফাইনাল এর নায়ক করিম বেনজেমা দেখলেন তার চমক।যোগ করা ২ মিনিটের মাথায় করে বসলেন এক গোল।এমনটিই করেই দলকে সেমিতে উঠিয়েছেন কিছুদিন আগেই।অতিরিক্ত সময়ে গোল করা যেনো তার অভ্যাস হয়ে যাচ্ছে।কি ভয়ঙ্করভাবে জেতালেন দলকে বিপদের মুহূর্তে।আজকেও জেতালেন ঠিক সেভাবেই।খেলা শেষে ম্যাচের ফলাফল রিয়াল মাদ্রিদ ৩-২ সেভিল্লা।

এই জয়ের ফলে রিয়াল তাদের শীর্ষস্থান ধরে রাখলো। আর অপরদিকে সেভিল্লা পয়েন্ট টেবিলের তিনেই রয়ে গেলো।ম্যাচটি খুবই উপভোগ্য ছিলো।

আর্টিকেলটি পড়ার জন্যে সকলকে অসংখ্য ধন্যবাদ।

Comments