২৯ অক্টোবর আইসিসি টি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২২ এর ম্যাচ

R
rahat

আজ ২৯ শে অক্টোবর আইসিসি মেন্স টি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২২ এর একমাত্র ম্যাচে বাংলাদেশ সময় দুপুর ২ টায় মুখোমুখি হয় শ্রীলঙ্কা-নিউজিল্যান্ড।

নিউজিল্যান্ড প্রথমে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই ধুঁকতে থাকে লঙ্কান বোলারদের সামনে।মাত্র ১৫ রানেই নিউজিল্যান্ড হারায় তাদের মূল্যবান তিন উইকেট।কনভয়,এলেন,উইলিয়ামসদের মত বড় বড় ব্যাটসম্যান বিদায় নেন শুরুতেই।ফলে অনেকটা চাপের মুখে পড়ে জয় ব্ল্যাক কাপসরা।তবে সেই খাদের কিনারা থেকেই আবার দলকে টেনে তুলে ফিলিপস এবং মিচেল।দুইজনের ৮৪ রানের মূল্যবান জুটি অনেকটাই বিপদমুক্ত করে নিউজিল্যান্ডকে।তবে দলীয় ৯৯ রানে মিচেল আউট হয়ে যাবার পর আবার উইকেট পড়তে থাকে নিয়মিত বিরতিতে।তবে দলটাকে একদিক থেকে আগলে রাখেন ফিলিপস,একদম শেষ পর্যন্ত।ফলে নিউজিল্যান্ড ২০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ১৬৭ রানের বিরাট সংগ্রহ পায়।যেখানে ফিলিপস একাই করেন দলীয় সর্বোচ্চ ১০৪ রান,তাছাড়া মিচেল ২২ রান করেন।অপরদিকে রাজিথা সর্বোচ্চ দুটি উইকেট শিকার করেন।

১৬৮ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কার অবস্থা প্রথম থেকেই নাজেহাল বানিয়ে দেন নিউজিল্যান্ডের বোলাররা।কোনো ব্যাটসম্যানকে ঠিকভাবে ক্রিজে দাড়াতেই দেননি।একের পর এক উইকেট হারাতে হারাতে লঙ্কানদের পরাজয়ের হার বাড়াতে থাকেন।ফলে আস্তে আস্তে আরো চাপের মুখে পড়ে জয় লঙ্কানরা।তবুও উইকেট ধরে রাখতে ব্যার্থ হয়।ফলে মাত্র ১০২ রানেই অলআউট হয়ে যায় লঙ্কানরা যেখানে নিউজিল্যান্ডের ফিলিপস একাই এর চাইতে দুই রান বেশি করেছিলেন।দলের পক্ষে রাজাপাকসে ৩৪ এবং শানাকার ৩৫ রান ছাড়া কেউই উল্লেখযোগ্য রান করতে পারেননি।অপরদিকে লঙ্কান ব্যাটিং লাইনআপ একাই অর্ধেক ধ্বংস করে দেন বোল্ট।একাই নেন সর্বোচ্চ ৪ টি মূল্যবান উইকেট।এছাড়াও শান্তনার এবং শোধি দুটি করে উইকেট শিকার করেন।

ফলে নিউজিল্যান্ড ৬৫ রানের বিশাল ব্যবধানে ম্যাচটিতে জয়লাভ করেন।ফিলিপস ম্যাচসেরা নির্বাচিত হন।

Source

আর্টিকেলটি পড়ার জন্যে সকলকে অসংখ্য ধন্যবাদ।

Comments

sereybd

আপনি যে পিকচার দিয়েছেন এর চেয়ে আরো ভালো ছবি দিতে পারতেন। 

যেকোন প্রয়োজনে আমাদের ডিসকোর্ড চ্যানেলে যোগাযোগ করতে পারেন। - https://discord.gg/P4UFyjaZ

আপনার পোস্ট @sereybd দ্বারা কিউরেট করা হয়েছে। Serey Bangladesh কমিউনিটিতে পোস্টটি শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ

৥realsort-elyas দ্বারা ম্যানুয়ালি কিউরেট করা হয়েছে

kazi2468
nice picture brother
mdbayezid
Thank you very much for sharing such a nice post with us your post is very nice