দৈনন্দিন কার্যক্রম

P
piya3

সবাইকে আন্তরিক শুভেচ্ছা,

আজ আবারও নতুন একটা অভিজ্ঞতা নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে চলেছি। যেখানে রয়েছে প্রকৃতি সম্পর্কিত কিছু ফটোগ্রাফি।

সকালে বাড়ি থেকে বের হয়েছি এবং রাস্তা থেকে আসার সময় দেখতে পাচ্ছি একজন নারী তার বাড়িতে এসে পোষা গরু রয়েছে তার জন্য ঘাস সংগ্রহ করছে মাঠ থেকে এবং সেটি অবস্থিত আমাদের রাস্তার পাশেই। তাকে ডাকলাম এবং তার অনুমতিক্রমে ফটোগ্রাফীর সংগ্রহ করলাম। তিনি বেশ খুশি তার কার্যক্রম কোথাও প্রকাশিত হবে এটা জেনে। এবং তিনি বললেন যে তিনি প্রথম দিন তার গরুর জন্য ঘাস কেটে নিয়ে যায় এভাবে মাঠ থেকে এবং নিজে নিজে খুব আনন্দ পায়। কারণ তার বাড়িতে লালন পালনকৃত সেই গরুটি এই কাঁচা ঘাস খুব বেশি পছন্দ করে এবং গরুটি বেশ ভোজন প্রিয়। সেই সাথে এইগুলোটির ছোট একটি ছানা আছে যেটি খুব হৃষ্টপুষ্ট। 

এবং এই ফটোগ্রাফি সংগ্রহ করলাম তার পরই যেটাতে রয়েছে পোল্ট্রি মুরগি চাষের দুইটি ঘর একটি বড় পুকুরের মধ্যে অবস্থিত। এবং শীতকাল যে চলে এসেছে এটা খুব সহজে বোঝা যায় কারণ এই পোল্ট্রি মুরগীদের শীতের জন্য বা শীতের প্রকোপ থেকে রক্ষা করার জন্য পাশে কালো কাপড় টানিয়ে দেওয়া হয়েছে।

এরপর চোখে পড়লো পল্ট্রী ফার্মের একটু সামনে এগোতেই রাস্তার বাম পাশে "বাসক" গাছ। এই গাছ কিন্তু অন্যান্য গাছের মত সাধারণ কোনো গাছ নয় যদিও আমরা জানি যে প্রতিটি গাছে আমাদের অক্সিজেন দেয় তাই প্রত্যেকটা গাছেরই গুরুত্ব রয়েছে। গাছের এই যে পাতা ফটোগ্রাফিতে দেখানো হয়েছে আপনারা এটিকে চিনে রাখুন এবং খুঁজে বের করুন আপনাদের বাড়ির আশেপাশে থাকলে। কারণ এটি আয়ুর্বেদিক ঔষধি হিসেবে কাজ করে এবং আমরা এমন কোন মানুষ নেই, যে তাদের প্রতি বছর দুই একবার হালকা ঠান্ডা, জ্বর, কাশি, সর্দি হয় না। এই পাতাটি উষ্ণ গরম পানিতে সেই সাথে আখের মিস্ত্রি মিশ্রিত করে যদি দুই থেকে তিনবার কেউ সেবন করে তাহলে ওই ব্যক্তির কাশি একেবারেই কমে যাবে।

 

আপনারা এখন নীল আকাশের দৃশ্যসহ যে ফটোগ্রাফিটি দেখতে পাচ্ছেন এটি আমাদের এলাকায় অবস্থিত গ্রামীণ এবং বাংলালিংক টাওয়ারের যে অংশ উপরের দিকে থাকে সেটির চিত্র। এটি দীর্ঘ ১০ বছর পূর্বে এখানে স্থাপিত হয়েছে। যার ফলে আমরা নেটওয়ার্কের দিক দিয়ে অনেকটা এগিয়ে আছি যেহেতু আমাদের বাড়িটি এই টাওয়ারের বেশ কাছাকাছি অবস্থিত।

 

ফটোগ্রাফি গুলো ধারন করা হয়েছে আমার নিজস্ব গ্রাম এবং নিজস্ব মোবাইল ক্যামেরা থেকে।

 

Location:- Bangladesh

Subject:- village, nature

Device:- Realme

Model:- Realme 8

Comments

sereybd

অভিনন্দন, আপনার পোস্ট @sereybd দ্বারা কিউরেট করা হয়েছে। Serey Bangladesh কমিউনিটিতে পোস্টটি শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ

@mahmud552 দ্বারা ম্যানুয়ালি কিউরেট করা হয়েছে
20220913_222205.png