শক্তির উৎস ও ব্যবহার (Source of energy & it's uses)

P
piya3

 

প্রকৃতি থেকে আমরা যা কিছু পায় তাই প্রাকৃতিক সম্পদ। প্রাকৃতিক সম্পদকে নবায়নযোগ্য ও অনবায়নযোগ্য এই দুটি শ্রেণীতে ভাগ করা যায়।

ক) নবায়নযোগ্য শক্তি:

যে শক্তির উৎস কে বারবার ব্যবহার করা যায় তাকে নবায়নযোগ্য শক্তি বলে। নবায়নযোগ্য শক্তির ক্রয় মূল্য শূন্য। কারণ এটি কে আমরা কোন মূল্য ছাড়াই প্রাকৃতিক ভাবে পেয়ে থাকি।

সৌরশক্তি:- সূর্য সকল শক্তির উৎস। সৌরশক্তি সূর্য রশ্মি থেকে আহূত শক্তি। আংশিক পরিবাহী উপকরণ নির্মিত সৌর প্যানেল ব্যবহার করে সৌরশক্তি ধরে রাখা যায়। এটিকে সূর্যলোক দ্বারা আলোকিত করা হলে বিদ্যুৎ উৎপাদিত হয়। সৌরকোষের বিদ্যুৎ রাতেও ব্যবহার করা সম্ভব যদি এর সঙ্গে থাকে স্টরেজ ব্যাটারি। বিশ্বের সবচেয়ে শক্তিশালী সৌর শক্তি কেন্দ্র এবং সৌরচুল্লি যথাক্রমে ভারতের জয়পুরের বাদলা সৌর পার্ক এবং ফ্রান্সের ওডিলো। সৌর শক্তি কেন্দ্র এবং সৌরচুল্লি এক নয়। সৌরশক্তি কেন্দ্রে সূর্য রশ্মি কে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হয়। অন্যদিকে সৌরচুল্লি উচ্চ তাপমাত্রা সৃষ্টিতে ব্যবহৃত হয় যা মূলত শিল্প কারখানায় ব্যবহৃত হয়।

বায়োগ্যাস:- গরু মহিষ প্রভৃতি গবাদিপশুর গোবর কাজে লাগে তা থেকে যে গ্যাস উৎপন্ন করে ব্যবহৃত হচ্ছে এই গ্যাসকে বলা হয় বায়োগ্যাস। বায়োগ্যাস জীবাশ্ম জ্বালানি নয়। বায়োগ্যাস প্লান্টের প্রধান কাঁচামাল গোবর ও পানি। প্রাণীর মল মূত্র থেকে ব্যাকটেরিয়ার ফারমেন্টেশন প্রক্রিয়ায় মিথেন গ্যাস উৎপন্ন হয়। এই মিথেন জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়।

 

খ) অনবায়নযোগ্য জ্বালানি:

যে শক্তি বারবার ব্যবহার করা যায় না এবং ব্যবহারে একসময় শেষ হয়ে যায় তাকে অনবায়নযোগ্য সম্পদ বলে। যেমন গ্যাস-তেল, কয়লা, ইউরেনিয়াম ইত্যাদি।

জীবাশ্ম:- জীবাশ্ম বলতে প্রাণী বা উদ্ভিদ পাথরে পরিণত হয়েছে এমন ধরনের বস্তু কে বোঝায়। যে বিজ্ঞান জীবাশ্ম সম্বন্ধে আলোচনা করে তাকে জীবাশ্মবিদ্যা বলে। প্রাগৈতিহাসিক যুগের উদ্ভিদ ও প্রাণীর ধ্বংসাবশেষ তথা মৃতদেহের চিহ্ন পাওয়া যায় ভূগর্ভ বা ভূপৃষ্ঠের কঠিন স্তরে সংরক্ষিত পাললিক শিলা বা যৌগিক পদার্থ মিশ্রিত ও রূপান্তরিত অবস্থায়। জীব দেহ মাটির নিচে চাপা পড়ে লক্ষ লক্ষ বছর পর তা রূপান্তরিত হয় কয়লা তেল বা প্রাকৃতিক গ্যাসে। এজন্য কয়লা খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাস কে জীবাশ্ম জ্বালানি বলা হয়। যে সমস্ত জীব সুদূর অতীতে উৎপত্তি লাভ করে কোন রকম পরিবর্তন ছাড়াই এখনো পৃথিবীতে টিকে আছে অথচ তাদের সমসাময়িক জীবদের অবলুপ্তি ঘটেছে সেই সকল জীবন্ত জীবাশ্ম বলে। সিলাকান্থ নামক মাছ রাজকাকড়া নামক সন্ধিপদ প্রাণী প্লাটিপাস নামক স্তন্যপায়ী প্রাণী এবং ইকুইজিটাম এবং গিনকগো বিলবা নামের উদ্ভিদ জীবন্ত জীবাশ্মের উদাহরণ।

 

 

প্রিয় বন্ধুরা,

অসংখ্য ধন্যবাদ আমার এই লেখাটি পরিদর্শন করার জন্য।

Comments

jakaria
সৌরজগৎ বায়োগ্যাস এবং জীবাশ্ম সম্পর্কে কিছু তথ্য দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাই।