Serey Weekly Photography Contest - 4//(গাঁদা ফুলের ফটোগ্রাফি)

P
piya3

আমার ফটোগ্রাফি সম্পর্কে লেখার আগে আমি শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা প্রকাশ করব এই ফটোগ্রাফি প্রতিযোগিতা আয়োজকদের জন্য। যারা আমাদের জন্য প্রতিনিয়ত পরিশ্রম করে চলেছেন। এবং আপনাদের এই অক্লান্ত পরিশ্রমের কারণে নতুন ব্যবহারকারীরা উৎসাহিত হয়ে নতুন উদ্যম এর সাথে প্রতিনিয়ত কাজ শুরু করে।

 

যাহোক আর কথা না বাড়িয়ে আমি আমার আজকের ফটোগ্রাফি সংগ্রহ লেখাটিতে চলে যাব এখনি।

আমি চেষ্টা করব সকল প্রকার নিয়ম মেনে আমার ফটোগ্রাফি লেখাটি উপস্থাপন করার জন্য।

আজ সকালে আমি আমার একটি ব্যক্তিগত কাজের জন্য আমার একটি শিক্ষার্থীর বাড়িতে রওনা হলাম সকাল ০৯: ০০ ঘটিকায়। এবং সঠিক সময় টি আমার আসলে খেয়াল নাই যখন আমার শিক্ষার্থী বাড়িতে পৌঁছেছিলাম। হঠাৎ করে আমার চোখ পড়ল আমার শিক্ষার্থীর বাড়িতে ঘরের সামনে আঙিনায় সুন্দর একটি ছোট্ট ফুলের বাগান।

এবং সেই বাগানে রয়েছে গাঁদা ফুলের সমারোহ। নিম্নে উপস্থাপিত ফটোগ্রাফি ওই ছোট্ট গাঁদা ফুলের বাগানের ই। এবং এই ফুল গুলোকে আমরা গ্রামের ভাষায় বলে থাকি বড় গাঁদা ফুল।

 

 

এইযে ফুলটির ফটোগ্রাফি আপনাদের সামনে তুলে ধরেছি। এটাকে আমরা বলে থাকি মোরগঝুঁটি ফুল। এবং এটা বলার সঠিক কারণ আমি জানি না এবং আসলে এটার পাঠ্যপুস্তকে নাম কি তাও সঠিক জানিনা তবে গ্রামের মানুষ এটাকে মোরগঝুঁটি বলে এই কারণে যে মোরগের মাথায় যে লাল রঙের একটি মাংসপিণ্ড থাকে যেটাকে আমরা মোরগের ঝুঁটি বলে থাকি অনেকটা সে রকম দেখতে তার জন্য এটাকে আমরা মোরগঝুঁটি ফুল বলে থাকি।

আর আমি যখন এই গাঁদা ফুলের সৌন্দর্যে বিমোহিত এবং এটার ফটোগ্রাফি নেওয়ার জন্য ব্যস্ত তখন আমার শিক্ষার্থী বলল তার একটি গোলাপের ফুল গাছ রয়েছে। এবং এ গোলাপ ফুল সম্পর্কে পরিচিত আমরা সকলেই। তবে নিজের বাড়িতে ঘরের আঙিনায় বড় আকারের ফুলবাগান করতে না পারলেও ছোট্ট ফুলের বাগানে যদি এরকম ফুল ফুটে থাকে তাহলে সেই জানে তা আনন্দটা কত হতে পারে। আর আমি আমার শিক্ষার্থীর কথা কি বলব আমি নিজেই অবাক হয়েছিলাম এত ছোট পরিসরের একটি জায়গায় এত সৌন্দর্য কিছু ফুল গাছের ফুটে থাকা ফুলের জন্য।

 

কমলালেবু সকলেরই পছন্দের। হঠাৎ করে চোখ পড়ল ফুল বাগানের এক পাশে অবস্থিত কমলালেবুর একটি ছোট গাছের উপর যে গাছটিতে একটি লেবু আমি দেখতে পেলাম। এবং দেখা মাত্রই আমার ফোনে ফটোগ্রাফি সংরক্ষিত করতে আর ভুল করলাম না।

 

 

ফটোগ্রাফি গুলো ধারণ করা হয়েছে আমার মোবাইল ফোন ক্যামেরা থেকে

Radmi 8A

 

অনেক ধন্যবাদ সকলকে আমার ফটোগ্রাফি লেখাটির পরিদর্শন করার জন্য।

Comments

sereybd

Congratulations! @piya3, you have won the second place on "Serey Weekly Photography Contest - 4" organised by SereyBangladesh.

Your rewards:

 

 i) 80% upvote from @opsin.

    ii) 60% upvote from @looking.

                  iii) 100% upvote from @sereyibu351.

                  iv) 100% upvote from @killerkuasha.

 v) 100 serey coin ( liquid ).

r3benok

Красивые фотографии! Спасибо!